আরাফাত আবির (বাকেরগঞ্জ প্রতিনিধি):
বাকেরগঞ্জের বিভিন্ন নদী তীরবর্তী কৃষি জমি ও নদীর চরের মাটি অবৈধভাবে কেটে নেওয়া সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের কঠোর অভিযানে কোণঠাসা হয়ে পড়েছে সংঘবদ্ধ মাটি কাটার বিভিন্ন চক্র।
পরিবেশ ও কৃষি চাষ উপযোগী জমি এবং নদীর তীর থেকে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের একের পর এক কঠোর অভিযান পরিচালনা করা হচ্ছে। সম্প্রতি বাকেরগঞ্জের বিভিন্ন ইউনিয়নে অবৈধভাবে মাটি কেটে নেওয়া সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত বেশ কয়েকটি সফল অভিযান পরিচালনা করেন।
এ সময় কৃষি জমি ও নদীর তীর থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দোষীদের বিভিন্ন মেয়াদে সাজা ও আর্থিক জরিমানা করা হয়।
এরই ধারাবাহিকতায় ৯ অক্টোবর বৃহস্পতিবার রাতে উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) অভ্রজ্যোতি বড়ালের নেতৃত্বে কলসকাঠি ইউনিয়নের মুঈনখালী এলাকার কারখানা নদী ও পাণ্ডব নদীতে অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় আট (৮) জনকে আটক করে ৫ লাখ টাকা জরিমানা, অনাদায়ে তিন মাস করে কারাদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ ও কৃষি জমি রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।