সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
তাড়াশে নিলয়ের বিরুদ্ধে থানায় মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগের প্রতিবাদ, এলাকাবাসীর ক্ষোভ বিশ্বনাথে সরকারি সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ বাকেরগঞ্জে মা ইলিশ সংরক্ষণে অভিযান, ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ। সুনামগঞ্জের তাহিরপুরে কলেজছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ: বিচারের দাবিতে অসন্তোষ, উদ্ধারকারীদের হত্যার হুমকি বাকেরগঞ্জে মাদক, সন্ত্রাস, নারী নির্যাতন ও সাইবার অপরাধ প্রতিরোধে বিট মিটিং টেকনাফ উপজেলা আদর্শ ক্রেডিট ইউনিয়নের নতুন নেতৃত্ব নির্বাচিত ধানশাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার কাউছার আহমেদ সুমনের গণসংযোগ বকশীগঞ্জে মহা সড়কে ব‌উ-শ্বাশুড়ির মর্মান্তিক মৃত্যু। তরুণদের ক্রীড়াঙ্গনে উৎসাহিত করছেন চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার কাউছার আহমেদ সুমন, ১-০ গোলে জয়ী ধানশাইল স্টুডেন্ট পাওয়ার FC অবৈধ বালু ও মাটি কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ৮ জন আটক ৫ লাখ জরিমানা

তাড়াশে নিলয়ের বিরুদ্ধে থানায় মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগের প্রতিবাদ, এলাকাবাসীর ক্ষোভ

তাড়াশ টাইমস / ৪৪ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় নিলয় (২৩) নামের এক যুবকের বিরুদ্ধে থানায় একটি মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। মিলন খান নামের এক ব্যক্তি এই অভিযোগটি করেন, যেখানে নিলয়ের বিরুদ্ধে তাকে মারধরের ভিত্তিহীন দাবি করা হয়েছে।

​তবে স্থানীয় সূত্রে জানা গেছে, যে সময়ের ঘটনার কথা অভিযোগে উল্লেখ করা হয়েছে, ঠিক সেই সময়ে নিলয় নিজ বাড়িতেই অবস্থান করছিলেন। সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন এই অভিযোগের কারণে এলাকায় তীব্র অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

​স্থানীয়রা জানান, একটি কুচক্রী মহল ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে বা হয়রানি করার জন্য নিলয়ের বিরুদ্ধে এই মনগড়া অভিযোগ সাজিয়েছে। ঘটনার দিন ও সময়ে নিলয় কোথায় এবং কার সাথে ছিলেন—তার নির্ভরযোগ্য প্রমাণ ও সাক্ষ্যও রয়েছে।

​এ বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সচেতন সমাজ সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে এই মিথ্যা অভিযোগের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন, যাতে একজন নিরপরাধ যুবক এভাবে সামাজিক হেনস্তার শিকার না হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর