সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
তাড়াশে নিলয়ের বিরুদ্ধে থানায় মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগের প্রতিবাদ, এলাকাবাসীর ক্ষোভ বিশ্বনাথে সরকারি সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ বাকেরগঞ্জে মা ইলিশ সংরক্ষণে অভিযান, ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ। সুনামগঞ্জের তাহিরপুরে কলেজছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ: বিচারের দাবিতে অসন্তোষ, উদ্ধারকারীদের হত্যার হুমকি বাকেরগঞ্জে মাদক, সন্ত্রাস, নারী নির্যাতন ও সাইবার অপরাধ প্রতিরোধে বিট মিটিং টেকনাফ উপজেলা আদর্শ ক্রেডিট ইউনিয়নের নতুন নেতৃত্ব নির্বাচিত ধানশাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার কাউছার আহমেদ সুমনের গণসংযোগ বকশীগঞ্জে মহা সড়কে ব‌উ-শ্বাশুড়ির মর্মান্তিক মৃত্যু। তরুণদের ক্রীড়াঙ্গনে উৎসাহিত করছেন চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার কাউছার আহমেদ সুমন, ১-০ গোলে জয়ী ধানশাইল স্টুডেন্ট পাওয়ার FC অবৈধ বালু ও মাটি কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ৮ জন আটক ৫ লাখ জরিমানা

বাকেরগঞ্জে মা ইলিশ সংরক্ষণে অভিযান, ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ।

আরাফাত আবির / ২২ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

মোঃ আরাফাত আবির, বাকেরগঞ্জ প্রতিনিধি: মা ইলিশ সংরক্ষণে বরিশালের বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আনুমানিক ৬০ হাজার মিটার কারেন্ট জাল ও সুতার জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

রবিবার (১১ অক্টোবর ২০২৬) বাকেরগঞ্জ উপজেলার দুধলমৌ, কবাই ও কলসকাঠি সংলগ্ন কারখানা নদী, পাণ্ডব নদী ও পায়রা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন বাকেরগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) অভ্র জ্যোতি বড়াল। এ সময় নদীতে মা ইলিশ সংরক্ষণ ও অবৈধ জালের ব্যবহার প্রতিরোধে অভিযান চালিয়ে আনুমানিক ৬০ হাজার মিটার কারেন্ট জাল ও সুতার জাল জব্দ করা হয়। পরে জব্দ করা জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযানে সার্বিক সহযোগিতা করে বাকেরগঞ্জ থানা পুলিশের একটি দল।

উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পাল জানান, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করা এবং ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর