শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বিগত ইন্টেরিম সরকার দেড় বছরে দেশের অনেক ক্ষতি করে গেছে: বিমান মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি। জমি দখলের অভিযোগ নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রচারের প্রতিবাদ জানিয়েছন সেভেন রিংস সিমেন্টের উপদেষ্টা – এরশাদ আলী আজাদ। টেকনাফ উপজেলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন মোজাম্মেল হক  টেকনাফ উপজেলা প্রেসক্লাবের যোগাযোগবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন মোহাম্মদ হোসাইন শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্ন করতে মাঠে জামালপুর ৩৫ বিজিবির ৬ প্লাটুন বিজিবি মোতায়েন, মন্ডপ পরিদর্শন! জামালপুরের বকশীগঞ্জে আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত। লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটির বর্ণাঢ্য জাতীয় সম্মেলন: নেতৃত্বে মকিস মনসুর ও আশরাফ মিয়া ঝিনাইগাতী দলিল লেখক সমিতির উপদেষ্টা মণ্ডলী ও ১১ সদস্যের কার্যকরী কমিটির তালিকা বকশীগঞ্জে নিজ বসত ঘরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার। উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ার উদ্ধার,ইয়াবা পাচারে অভিনব কৌশল

জমি দখলের অভিযোগ নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রচারের প্রতিবাদ জানিয়েছন সেভেন রিংস সিমেন্টের উপদেষ্টা – এরশাদ আলী আজাদ।

তাড়াশ টাইমস / ৩২ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

খুলনা জেলা প্রতিনিধি

খুলনায় সেভেন রিংস সিমেন্ট কোম্পানির বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের অভিযোগে প্রকাশিত সংবাদকে ভুল ও বিভ্রান্তিকর দাবি করে প্রতিবাদ জানিয়েছেন সুন সিং সিমেন্ট কোম্পানি লিমিটেড এর উপদেষ্টা মোঃ এরশাদ আলী আজাদ।

কোম্পানির ওই কর্মকর্তার বক্তব্য অনুযায়ী, সংশ্লিষ্ট জমি প্রকৃত মালিক গনের নিকট থেকে ক্রয় করে। ক্রয়কৃত জমি নামপত্তন করে করখাজনা পরিশোধ করে

ভোগদখলে আছেন। গত পরশু দিন ঐ জমিতে ঘেরা বেড়া দিতে গেলে রফিকুল ইসলাম আকনসহ ২/৩ লোকজন এসে বাধা সৃষ্টি করেন। তখন আমরা তাদের বলি আপনারা কেনো কাজ করতে বাধা সৃষ্টি করছেন। তখন রফিকুল ইসলাম বলেন,ওখানে আমার জমি আছে।

সঙ্গে সঙ্গে লবণচরা থানার ওসিকে অবহিত করলে তিনি সরেজমিনে হাজির হয়ে ঐ দিন বিকেলে উভয় পক্ষের কাগজপত্র নিয়ে আসতে বলেন কিন্তু এখনও পর্যন্ত রফিকুল ইসলাম আকনের পক্ষে কেউ কাগজ পত্র নিয়ে আসেনি। উল্টো কোম্পানির নামে একটা ভুয়া ও মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়েছে। যাহা সম্পুর্ন মিথ্যা ও ভিত্তিহীন।

তিনি আরও জানান, জমি নিয়ে।অভিযোগকারী পক্ষের লোকজন থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। পরবর্তীতে বিষয়টি নিয়ে আলোচনার জন্য সেভেন রিংস সিমেন্ট কোম্পানির পক্ষ থেকে তাদের আমন্ত্রণ জানানো হয়। পাশাপাশি সংশ্লিষ্ট এসিল্যান্ড কার্যালয়েও কথা বলার উদ্যোগ নেওয়া হয়। তবে অভিযোগকারী পক্ষ সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে আগ্রহী হয়নি বলে দাবি করেন ওই কর্মকর্তা।

কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, জমি-সংক্রান্ত বিষয়ে প্রকৃত তথ্য যাচাই না করে সংবাদ প্রকাশ করায় বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। এ ধরনের সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট সরকারি নথিপত্র ও উভয় পক্ষের বক্তব্য যাচাই করার আহ্বান জানিয়েছেন তিনি।

তিনি আরও বলেন, বিবাদী পক্ষ কোম্পানির পাশে গোড়াখাল পাড় এলাকার জমি নিজেদের দাবী করে খুলনা সদর এসিল্যান্ড অফিসে নামপত্তনের জন্য আবেদন করেন। যার আবেদন নাম্বার ৫৮৫৬ (২০২৫-২৬)। সমস্ত কাগজপত্র যাচাই বাছাই শেষে গত ২৯ সেপ্টেম্বর খুলনা সদর সহকারী কমিশনার (ভুমি) মোঃ ইসতিয়াক আহমেদ নামপত্তন কেসটি নামঞ্জুর হিসেবে গন্য করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর