বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
তাতিহাতি ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করতে চান চেয়ারম্যান প্রার্থী মাসুদুর রহমান ফারুক বকশীগঞ্জে প্রত্যেক শিক্ষার্থীকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে, ইউএনও মুরাদ হোসেন। রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি উত্তরবঙ্গে জনগণের দাবি আদায়ে ২ ঘন্টার প্রতীকী অবরোধ এবং জনসচেতনতা বৃদ্ধিতে আওয়ামী লীগের দাবি সংশ্লিষ্ট পোস্টারিং কর্মসূচি তেরখাদা ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা ভুট্টোর ১৫ দফা অঙ্গীকার দেশবন্ধু এম ইলিয়াস আলী ও সাইফুল ইসলাম হিরু : এক যুগ পেরিয়েও সন্ধান নেই, সমগ্র সিলেট বিশ্বনাথ-বালাগঞ্জ – ওসমানীনগর ও সমগ্র কুমিল্লা লাকসামের মানুষের প্রশ্ন—কবে ফিরবেন দুই সাবেক এমপি ? Deshbandhu M. Elias Ali MP & Saiful Islam Hiru MP : Still Missing After More Than a Decade…The Question of the People of Greater Sylhet, Bishwanath–Balaganj–Osmaninagar and Greater Cumilla-Laksam : When Will the Two Former MPs Return ? সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় সাম্প্রতিক সময়ে মাদকবিরোধী অভিযানে আটককৃতদের কাছ থেকে কম মাদক পায়া বড় চালান কোথায় লুকিয়ে রেখেছেন। জামালপুর গারো হিলস্ রানার্স কমিউনিটি সংগঠনের প্রতিদিনই বাড়ছে সদস্য। তাড়াশে মাজারে নতুন রান্নাশালা ও অজুখানা উদ্বোধন বকশীগঞ্জে পাহাড়ি ঢালুতে শিমুল আলু চাষে আগ্রহী হয়ে উঠছেন কৃষকরা।

তেরখাদা ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা ভুট্টোর ১৫ দফা অঙ্গীকার

তাড়াশ টাইমস / ২০ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

মোঃ আতিকুর গোলদার খুলনা

আসন্ন ০৫ নম্বর তেরখাদা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে গোলাম মোস্তফা ভুট্টো ভোটারদের কাছে বিভিন্ন উন্নয়নমূলক প্রতিশ্রুতি ও অঙ্গীকার তুলে ধরেছেন। প্রচারপত্রে তিনি মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত একটি আদর্শ ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন।

গোলাম মোস্তফা ভুট্টোর ঘোষিত অঙ্গীকারগুলোর মধ্যে রয়েছে—ইউনিয়ন পরিষদ থেকে জন্ম-মৃত্যু নিবন্ধন, নাগরিক সনদ ও ওয়ারিশনামা সনদ দ্রুত ও হয়রানিমুক্তভাবে প্রদান; জটিলতা ও বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা বিতরণে স্বচ্ছতা নিশ্চিত; দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনায় আর্থিক সহায়তা বা বৃত্তির ব্যবস্থা; প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসার পরিবেশ উন্নয়ন এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করা।

এ ছাড়া স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কমিউনিটি ক্লিনিকগুলোর কার্যক্রম গতিশীল করা, ইভটিজিং, মাদক, জুয়া ও বাল্যবিবাহের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং দরিদ্র পরিবারের কন্যাদায়গ্রস্ত বা বিয়ের ক্ষেত্রে সামর্থ্য অনুযায়ী সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

চলাচলের সুবিধার্থে গ্রামীণ এলাকায় পর্যাপ্ত সোলার স্ট্রিট লাইট স্থাপন, কাঁচা রাস্তা পাকাকরণ, ভাঙা রাস্তা ও সেতু সংস্কার, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন ও জলাবদ্ধতা দূরীকরণ, দুর্যোগ বা বিপদে অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সরকারি ত্রাণ সঠিকভাবে বিতরণের কথাও অঙ্গীকারে উল্লেখ করা হয়েছে।

পাশাপাশি মাদকমুক্ত রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে তরুণদের উৎসাহিত করা, কর প্রদানের সুবিধা সহজ করতে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ ও সহযোগিতা করা এবং যুবসমাজ ও সচেতন নাগরিকদের নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা ও পরিবেশদূষণ রোধে পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা ভুট্টো।

প্রচারপত্রে তিনি এসব অঙ্গীকার বাস্তবায়নের মাধ্যমে তেরখাদা ইউনিয়নকে একটি উন্নত, সুন্দর, মাদক-সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর