বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটির বর্ণাঢ্য জাতীয় সম্মেলন: নেতৃত্বে মকিস মনসুর ও আশরাফ মিয়া ঝিনাইগাতী দলিল লেখক সমিতির উপদেষ্টা মণ্ডলী ও ১১ সদস্যের কার্যকরী কমিটির তালিকা বকশীগঞ্জে নিজ বসত ঘরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার। উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ার উদ্ধার,ইয়াবা পাচারে অভিনব কৌশল দ্বিমুখ্যাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নানিয়ারচর জোনের শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠিত বাকেরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত নন্দীগ্রামে সারের ডিলারশিপ নিয়ে অভিযোগ ভিত্তিহীন দাবি, প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন হোসেন কামারেরচর উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি মনোনীত হলেন ইঞ্জিনিয়ার মোঃ মনোয়ার হোসেন রঞ্জু বকশীগঞ্জে গৃহবধূ নিখোঁজের পর অর্ধগলিত লাশ উদ্ধার,আটক-৪ আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি – নিকোলাস বিশ্বাস

ঝিনাইগাতী দলিল লেখক সমিতির উপদেষ্টা মণ্ডলী ও ১১ সদস্যের কার্যকরী কমিটির তালিকা

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি : / ২৯ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

ঝিনাইগাতী দলিল লেখক সমিতির উপদেষ্টা মণ্ডলী ও ১১ সদস্যের কার্যকরী কমিটির তালিকা

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:শেরপুরের ঝিনাইগাতী উপজেলা সাব-রেজিস্ট্রারের কার্যালয়কেন্দ্রিক বাংলাদেশ দলিল লেখক সমিতির উপজেলা শাখার উপদেষ্টা মণ্ডলী ও কার্যকরী কমিটির তালিকা প্রকাশ করা হয়েছে। সমিতির সাংগঠনিক কার্যক্রম পরিচালনা, দলিল লেখকদের পেশাগত স্বার্থ সংরক্ষণ এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এ কমিটি কাজ করবে।
সমিতির উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন গোলাম মুনসুর আহমদ (দিঘীরপার), আলহাজ্ব মুছা মিয়া (বনগাঁও) এবং রফিকুল ইসলাম (বনগাঁও, চতল)।
অন্যদিকে, বাংলাদেশ দলিল লেখক সমিতি, ঝিনাইগাতী উপজেলা শাখার কার্যকরী কমিটিতে সভাপতি হিসেবে রয়েছেন মুসা আলম সরকার এবং সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্বে রয়েছেন আইয়ুব আলী সরকার। সহ-সভাপতি পদে রয়েছেন আব্দুল মালেক সরকার। সাধারণ সম্পাদক পদে আবু রায়হান সরকার এবং সহ-সাধারণ সম্পাদক পদে মোকলেছুর রহমান দায়িত্ব পালন করছেন।
কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন আকবর আলী সরকার। কোষাধ্যক্ষ হিসেবে রয়েছেন আতাউর রহমান সরকার। এ ছাড়া সম্মানিত সদস্য হিসেবে রয়েছেন জিন্নাহ রাজ মাহমুদ হুমায়ুন সরকার, লুৎফর রহমান ইমন সরকার, আলহাজ্ব আবু সাঈদ সাদা সরকার ও আরফান আলী সরকার।

সমিতির সংশ্লিষ্টরা আশা করছেন, এ কমিটির মাধ্যমে দলিল লেখকদের মধ্যে ঐক্য, সংহতি ও পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় হবে। পাশাপাশি পেশাগত দায়িত্ব পালনে শৃঙ্খলা বজায় রাখা, সদস্যদের স্বার্থ রক্ষা এবং সমিতির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর