বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বকশীগঞ্জে নিজ বসত ঘরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার। উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ার উদ্ধার,ইয়াবা পাচারে অভিনব কৌশল দ্বিমুখ্যাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নানিয়ারচর জোনের শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠিত বাকেরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত নন্দীগ্রামে সারের ডিলারশিপ নিয়ে অভিযোগ ভিত্তিহীন দাবি, প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন হোসেন কামারেরচর উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি মনোনীত হলেন ইঞ্জিনিয়ার মোঃ মনোয়ার হোসেন রঞ্জু বকশীগঞ্জে গৃহবধূ নিখোঁজের পর অর্ধগলিত লাশ উদ্ধার,আটক-৪ আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি – নিকোলাস বিশ্বাস তাড়াশে নিলয়ের বিরুদ্ধে থানায় মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগের প্রতিবাদ, এলাকাবাসীর ক্ষোভ বিশ্বনাথে সরকারি সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ

বাকেরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আরাফাত আবির (বাকেরগঞ্জ বরিশাল) / ২২ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

আরাফাত আবির, বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের বাকেরগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে।মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

 

পরে ফায়ার সার্ভিসের তত্ত্বাবধানে স্বেচ্ছাসেবী সংগঠন ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় অগ্নিকাণ্ডের সময় দ্রুত ও নিরাপদে আগুন নিয়ন্ত্রণ, অগ্নিনির্বাপণ সরঞ্জামের ব্যবহার এবং দুর্ঘটনা মোকাবিলায় প্রয়োজনীয় কৌশল প্রদর্শন করা হয়।এরপর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভ্র জ্যোতি বড়ালের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কামরুজ্জামানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন ও বাকেরগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি আতাউর রহমান রোমান,এ ছাড়াও অনুষ্ঠানে ফায়ার সার্ভিসের প্রতিনিধি, বিভিন্ন এনজিও ও সামাজিক সংগঠনের সদস্য এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। তাই জানমালের ক্ষয়ক্ষতি কমাতে দুর্যোগের আগাম প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি ও প্রশিক্ষণের বিকল্প নেই। দুর্যোগ মোকাবিলায় ব্যক্তি, পরিবার ও সামাজিক পর্যায়ে সচেতনতা গড়ে তোলার পাশাপাশি সম্মিলিত উদ্যোগে দুর্যোগ সহনশীল সমাজ প্রতিষ্ঠা করতে হবে। এ জন্য সবাইকে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ ও সচেতনতার আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর