শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
আজকের শিরোনাম
খুলনায় সুপার হিরো ডি এ তায়েব, ফ্যান ক্লাবের উষ্ণ অভ্যর্থনা প্রবাসীদের মর্যাদা ও নতুন কালুরঘাট সেতুর কাজে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে: এমপি সরোয়ার আলমগীর চিকিৎসা, সাহিত্য ও ইসলামী জ্ঞানচর্চায় অনন্য ডা. মিজানুর রহমান কবি-সাহিত্যিক, ইসলামী আলোচক ও বহুমাত্রিক জ্ঞানচর্চায় উজ্জ্বল এক প্রতিভা ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নে উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী মোঃ সালেহ আহমেদ নানিয়ারচরে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত : অনলাইন জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানের বার্তা টেকনাফ হ্নীলার ৫২ যুবক দুর্যোগ মোকাবিলায় স্বেচ্ছাসেবী ভূমিকার অঙ্গীকার করেন সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর গ্রামে সরকারি রাস্তা দখল, স্থাপনা নির্মাণ, জনসাধারণের চলাচলে বাধা এবং রাস্তা বন্ধের অপচেষ্টার বিরুদ্ধে জরুরি প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন মাননীয় জনপ্রতিনিধি, প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং প্রিয় এলাকাবাসীর দৃষ্টি আকর্ষণ করছি গাজীপুরে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির নেত্রী হামলার শিকার শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ৩০ হাজার ইয়াবা জব্দ জনসেবায় আস্থা, তারুণ্যের প্রেরণা—পাঠাকাটায় চেয়ারম্যান প্রার্থী প্রভাষক তারিকুল ইসলাম সরকার

খুলনায় সুপার হিরো ডি এ তায়েব, ফ্যান ক্লাবের উষ্ণ অভ্যর্থনা

তাড়াশ টাইমস / ২৭ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

মোঃ আতিকুর গোলদার স্টাফ রিপোর্টার

 

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ও ‘সুপার হিরো’ হিসেবে পরিচিত ডি এ তায়েব আজ খুলনা সফর করেছেন। তার আগমনকে ঘিরে উচ্ছ্বাস দেখা যায় স্থানীয় ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে।

খুলনায় পৌঁছালে সুপার হিরো ডি এ তায়েব ফ্যান ক্লাবের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এ সময় ফ্যান ক্লাবের বিভিন্ন পর্যায়ের সদস্যরা তার সঙ্গে কুশল বিনিময় করেন এবং নানা বিষয়ে মতামত ও অনুভূতি ভাগাভাগি করেন।

সাক্ষাৎকালে ফ্যান ক্লাবের সদস্যরা প্রিয় তারকার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও ভবিষ্যৎ সাফল্য কামনা করে বিশেষ দোয়া করেন। এ সময় ডি এ তায়েবের সঙ্গে থাকা পরিবারের সদস্যদেরও শুভেচ্ছা জানান ফ্যান ক্লাবের সদস্যরা।

ভক্তদের ভালোবাসা ও আন্তরিকতায় ডি এ তায়েবও সন্তোষ প্রকাশ করেন এবং খুলনার ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানান।

সাক্ষাৎ ও মতবিনিময়ের মধ্য দিয়ে ফ্যান ক্লাবের সদস্যদের সঙ্গে ডি এ তায়েবের এই সৌহার্দ্যপূর্ণ আয়োজন ভক্তদের মাঝে আনন্দ ও উৎসাহের সৃষ্টি করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর