গাজীপুরে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির নেত্রী হামলার শিকা
মোহাম্মদ হোসাইন, স্টাফ রিপোর্টারঃ
গাজীপুরে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় নেত্রী ফাতেমা আক্তার সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
অভিযোগ অনুযায়ী, একদল দুর্বৃত্ত ফাতেমা আক্তারের ওপর হামলা চালিয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
ঘটনার পর সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।
কমিটির পক্ষ থেকে বলা হচ্ছে, শুধু সামাজিক যোগাযোগমাধ্যমের গ্রুপে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিষয়টি সীমাবদ্ধ না রেখে ঘটনার সুষ্ঠু তদন্ত, হামলাকারীদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জোরালো করতে হবে।
এ জন্য যেসব জেলা ও উপজেলায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির শাখা রয়েছে, সেসব শাখাকে বিষয়টি নিয়ে সাংগঠনিকভাবে প্রতিবাদ কর্মসূচি গ্রহণের আহ্বান জানানো হয়েছে। প্রয়োজনে সারাদেশে শান্তিপূর্ণ আন্দোলন গড়ে তোলার কথাও বলা হচ্ছে।
এদিকে, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সভাপতির দৃষ্টি আকর্ষণ করে দ্রুত প্রয়োজনীয় সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সাংবাদিক সমাজের নেতৃবৃন্দ।