বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
আজকের শিরোনাম
গাজীপুরে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির নেত্রী হামলার শিকার শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ৩০ হাজার ইয়াবা জব্দ জনসেবায় আস্থা, তারুণ্যের প্রেরণা—পাঠাকাটায় চেয়ারম্যান প্রার্থী প্রভাষক তারিকুল ইসলাম সরকার জনসেবায় আস্থা, তারুণ্যের প্রেরণা—পাঠাকাটায় চেয়ারম্যান প্রার্থী সুবাস মিয়া জনসেবায় আস্থা, তারুণ্যের প্রেরণা—পাঠাকাটায় চেয়ারম্যান প্রার্থী মোবারক হোসেন মিন্টু: ‘নেতা নয়, জনগণের সেবক হতে চাই’—উন্নত, আধুনিক ও সুশাসিত ইউনিয়ন গড়ার প্রত্যয় ফেরার কথা ছিল না পান চুরির সন্দেহে যুবককে বিদ্যুৎ শকট, দুই আঙ্গুল কর্তন ক্ষমতার প্রভাব দেখিয়ে জমি দখলের চেষ্টা? তাড়াশে যুবদল নেতার থানায় অভিযোগ বাকেরগঞ্জে পুলিশের নাশকতার মামলার আসামী বিএনপি নেতা বদলে যাওয়া রাজনৈতিক বাস্তবতায় ভিন্ন আবহে শেখ হাসিনার জন্মদিন

জনসেবায় আস্থা, তারুণ্যের প্রেরণা—পাঠাকাটায় চেয়ারম্যান প্রার্থী প্রভাষক তারিকুল ইসলাম সরকার

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি : / ১২ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

জনসেবায় আস্থা, তারুণ্যের প্রেরণা—পাঠাকাটায় চেয়ারম্যান প্রার্থী প্রভাষক তারিকুল ইসলাম সরকার

মিজানুর রহমান,শেরপুর জেলা প্রতিনিধি :
শেরপুরের নকলা উপজেলার ৬ নং পাঠাকাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা নিয়ে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন প্রভাষক তারিকুল ইসলাম সরকার। জনসেবাকে নিজের দায়িত্ব ও কর্তব্য মনে করে এলাকার অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি তরুণ প্রজন্মকে বিভিন্ন সামাজিক ও ইতিবাচক কর্মকাণ্ডে উৎসাহিত করে আসছেন তিনি।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রভাষক তারিকুল ইসলাম সরকার দীর্ঘদিন ধরে সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকার পাশাপাশি তরুণদের খেলাধুলা, শিক্ষা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে তিনি বিভিন্নভাবে উৎসাহ দিয়ে যাচ্ছেন। তার এসব কর্মকাণ্ডে তরুণদের মধ্যে ইতিবাচক সাড়া তৈরি হয়েছে বলে জানান স্থানীয়রা।
চেয়ারম্যান প্রার্থী প্রভাষক তারিকুল ইসলাম সরকার বলেন, “আমি দীর্ঘদিন ধরে মানুষের পাশে থাকার চেষ্টা করে আসছি। মানুষের ভালোবাসা ও আস্থা আমাকে আরও বেশি উৎসাহিত করেছে। সুযোগ পেলে ৬ নং পাঠাকাটা ইউনিয়নকে একটি আধুনিক, সুন্দর ও উন্নয়নমুখী ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করতে চাই। ইউনিয়নের রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ জনসাধারণের প্রয়োজনীয় বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে কাজ করার চেষ্টা করব।”
তিনি আরও বলেন, “আমি চেয়ারম্যান নির্বাচিত হলে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে ইউনিয়নের সকল মানুষের পাশে থাকব। মানুষের যেসব সমস্যা রয়েছে, সেগুলো চিহ্নিত করে সমাধানের জন্য সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগ নেব। আমি সবসময় আপনাদের পাশে থাকতে চাই। এজন্য আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি।”
স্থানীয়দের প্রত্যাশা, যোগ্য ও জনবান্ধব নেতৃত্বের মাধ্যমে ৬ নং পাঠাকাটা ইউনিয়নের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষের সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর