বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
পান চুরির সন্দেহে যুবককে বিদ্যুৎ শকট, দুই আঙ্গুল কর্তন ক্ষমতার প্রভাব দেখিয়ে জমি দখলের চেষ্টা? তাড়াশে যুবদল নেতার থানায় অভিযোগ বাকেরগঞ্জে পুলিশের নাশকতার মামলার আসামী বিএনপি নেতা বদলে যাওয়া রাজনৈতিক বাস্তবতায় ভিন্ন আবহে শেখ হাসিনার জন্মদিন মুফতি জালাল উদ্দীন হেলালীকে হেনস্তা, অপমান, মানহানি ও অপবাদকারীর বিরুদ্ধে প্রশাসনের কাছে অভিযোগ দায়ের অবৈধভাবে মাটিকাটার বিরুদ্ধে অভিযান, ৫ লাখ টাকা জরিমানা ‘পলিথিনে বিপন্ন কর্ণফুলী, দেশের স্বার্থেই নদী রক্ষা জরুরি’: সেমিনারে ড. মোহাম্মদ আলী আজাদী ঢাকা প্রেসক্লাবের নাম ব্যবহার করে অনিয়মের অভিযোগ, কাজী ফরিদের বিরুদ্ধে তদন্তের দাবি। নুর ইসলাম-তারেক আজিজের নেতৃত্বে বাদাঘাট বিক্রয় প্রতিনিধি এসোসিয়েশন প্রশাখা নির্বাচন ২০২৬ সাধারণ সম্পাদক পদে প্রার্থী মোঃ রহমত আলী সকলের কাছে দোয়া ও ভোট প্রত্যাশী

পান চুরির সন্দেহে যুবককে বিদ্যুৎ শকট, দুই আঙ্গুল কর্তন

তাড়াশ টাইমস / ১৩ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

মোঃ বশির আহাম্মেদ বরিশাল বাকেরগঞ্জ প্রতিনিধি: বাকেরগঞ্জে বোয়ালিয়ায় পান চুরির অভিযোগে ব্যবসায়ী কালাচাঁদ দাসের নেতৃত্বে চৌদ্দবুড়িয়া গ্রামের শহীদ সিকদার নামে এক ব্যক্তিকে আমগাছের সঙ্গে বেঁধে বিদ্যুৎস্পৃষ্ট করে নির্যাতনের অভিযোগ উঠেছে।

​নির্যাতন শেষে একপর্যায়ে তাকে মৃত নিশ্চিত মনে করে খালে ফেলে দেওয়া হয় বলে জানান। প্রাণ বাঁচাতে তিনি কোনো রকমে খাল থেকে উঠে খালের ওপারে নিজের বাড়ির সামনে পৌঁছান। পরে পরিবারের সদস্যরা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

 

​সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার দুই পায়ের দুটি আঙুল কেটে ফেলতে হয়। এছাড়া তার দুই পা পচে গেছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। চিকিৎসকরা জানান, তাকে বাঁচাতে হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যেতে হবে। কিন্তু পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে ঢাকায় নিয়ে উন্নত চিকিৎসা করানো সম্ভব না হওয়ায় তাকে বাড়িতে নিয়ে আসা হয়েছে বলে পরিবার জানায়।

 

​পরিবারের দাবি, ভুক্তভোগীর শরীরের গুরুত্বপূর্ণ বিভিন্ন অঙ্গ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিডনি ও অন্যান্য অঙ্গের কার্যকারিতা নষ্ট হয়ে যাওয়ার পাশাপাশি লিভার ফুলে গেছে বলেও পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। বর্তমানে তিনি মুমূর্ষু অবস্থায় বাড়িতে রয়েছেন এবং মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এ বিষয়ে নলছিটি ও বাকেরগঞ্জ থানায় অভিযোগ করা হয়েছে।

​একজন ব্যক্তিকে চুরির অপরাধে আইন নিজের হাতে তুলে নিয়ে বিচার করা রাষ্ট্রীয় আইনকে অশ্রদ্ধার শামিল ছাড়া আর কিছু নয়। এদিকে দোষী ব্যক্তিকে আইনের হাতে তুলে না দিয়ে নিজের আর্থিক দাম্ভিকতার পরিচয় দেওয়া ব্যবসায়ী কালাচাঁদকে আইনের আওতায় আনার দাবি জানান স্থানীয় সাধারণ মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর