বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
পান চুরির সন্দেহে যুবককে বিদ্যুৎ শকট, দুই আঙ্গুল কর্তন ক্ষমতার প্রভাব দেখিয়ে জমি দখলের চেষ্টা? তাড়াশে যুবদল নেতার থানায় অভিযোগ বাকেরগঞ্জে পুলিশের নাশকতার মামলার আসামী বিএনপি নেতা বদলে যাওয়া রাজনৈতিক বাস্তবতায় ভিন্ন আবহে শেখ হাসিনার জন্মদিন মুফতি জালাল উদ্দীন হেলালীকে হেনস্তা, অপমান, মানহানি ও অপবাদকারীর বিরুদ্ধে প্রশাসনের কাছে অভিযোগ দায়ের অবৈধভাবে মাটিকাটার বিরুদ্ধে অভিযান, ৫ লাখ টাকা জরিমানা ‘পলিথিনে বিপন্ন কর্ণফুলী, দেশের স্বার্থেই নদী রক্ষা জরুরি’: সেমিনারে ড. মোহাম্মদ আলী আজাদী ঢাকা প্রেসক্লাবের নাম ব্যবহার করে অনিয়মের অভিযোগ, কাজী ফরিদের বিরুদ্ধে তদন্তের দাবি। নুর ইসলাম-তারেক আজিজের নেতৃত্বে বাদাঘাট বিক্রয় প্রতিনিধি এসোসিয়েশন প্রশাখা নির্বাচন ২০২৬ সাধারণ সম্পাদক পদে প্রার্থী মোঃ রহমত আলী সকলের কাছে দোয়া ও ভোট প্রত্যাশী

বাকেরগঞ্জে পুলিশের নাশকতার মামলার আসামী বিএনপি নেতা

তাড়াশ টাইমস / ৪৯ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি-

বরিশালের বাকেরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে পুলিশের দায়ের করা নাশকতার মামলায় আসামি করা হয়েছে উপজেলার ১৪ নং নিয়ামতি ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বেল্লাল হোসেন হাওলাদার ও পার্শ্ববর্তী উপজেলা মির্জাগঞ্জের এক স্বেচ্ছাসেবক দলের নেতাকে। এনিয়ে আলোচনা-সমালোচনা চলছে।

 

গত ২৪ সেপ্টেম্বর বাকেরগঞ্জ থানায় ১৯ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় কয়েকজনকে আসামি করে মামলাটি করেন বাকেরগঞ্জ থানার এস আই মোঃ এনামুল হক।

 

মামলায় আওয়ামীলীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ছাড়াও ওয়াড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বেল্লাল হোসেন হাওলাদার স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ আনোয়ার হোসেন খানকে আসামি করা হয়েছে।

 

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ২৪ সেপ্টেম্বর রাত ৩ টায় পৌরসভার ৬ নং ওয়ার্ডের ভরপাশা গ্রামে জনসাধারণের ক্ষতি ও আতঙ্ক সৃষ্টি করার জন্য মামলায় উল্লেখিত আসামীরা ঝটিকা মিছিল করার প্রস্তুতি নিচ্ছে। এ সময় বজলুল হাওলাদার নামের এক যুবলীগ নেতাকে গ্রেফতার করে পুলিশ।

 

মামলায় নাম উল্লেখ করা ১৯ জন আসামির মধ্যে ৬ নম্বর তালিকায় রয়েছেন মোঃ আনোয়ার হোসেন খান এবং ৭ নম্বর আসামি মোঃ বেল্লাাল হোসন হাওলাদার । তিনি নেয়ামতী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বারেক হাওলাদারের পুত্র এবং আনোয়ার হোসেন বাকেরগঞ্জ উপজেলার পার্শ্ববর্তী মির্জাগঞ্জ থানার কাঁঠালতলী গ্রামের নুর মোহাম্মদ খানের পুত্র। মাধবখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি তিনি।

 

এ বিষয়ে মামলার আসামি মোঃ বেল্লাল হোসেন ও মোঃ আনোয়ার হোসেন খান বলেন, ‘পূর্ব শত্রুতার জের ধরে একটি কুচক্রিমহল তদ্বির করে থানা পুলিশকে ম্যানেজ করে মামলায় তাদের নাম ডুকিয়েছে। পরে খোঁজ নিয়ে আসামি করার সত্যতা পেয়েছি।’

 

তাদের দাবি ‘দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগের মামলা হামলা শিকার হয়ে দল ক্ষমতায় থাকাবস্থায় আওয়ামী লীগের সাথেই মামলার আসামি হয়েছি। বিষয়টি খুবই বেদনাদায়ক। বিএনপির দায়িত্বশীল ও স্থানীয় জনপ্রতিনিধির সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা বলেছেন একটা সমাধান হবে।’

 

মোঃ বেল্লাল হোসেন আরও বলেন, ‘আমি মামলার বাদী পুলিশের এস আই এনামুল হকের সঙ্গেও কথা বলেছি। তিনিও আমাকে বলেন, আসামিদের নামের তালিকায় আমার নাম কীভাবে এলো, তিনি নিজেও জানেন না।

 

বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া বলেন ‘শুনেছি নেয়ামতি ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন ও পার্শ্ববর্তী মির্জাগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ আনোয়ার হোসেন খানকে পুলিশের দায়ের করা সন্ত্রাস বিরোধী একটি মামলা আসামি করা হয়েছে। বিষয়টা দুঃখজনক। এ ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই।

 

এ বিষয়ে বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আদিল হোসেন বলেন, গত ২৪ সেপ্টেম্বর রাতে এস আই এনামুল হক বাদী হয়ে একটি মামলা করেছেন। মামলা নং-৩১/৩০৬। মামলাটি তদন্ত করা হচ্ছে। আওয়ামী লীগের বিরুদ্ধে দায়ের করা মামলায় বিএনপি নেতার নাম মামলায় কিভাবে এলো এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কোন সদুত্তর দেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর