রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
আজকের শিরোনাম
নেত্রকোনায় দূর্গাপুর সাংবাদিক লুৎফর জামান হত্যার ঘটনায়, বকশীগঞ্জে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। ডেঙ্গুমুক্ত শ্রীবরদী গড়তে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান কাংশা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী আলমগীর আকাশ সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী শারদীয় দুর্গোৎসবে শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী মোবারক হোসেন মিন্টু বিগত ইন্টেরিম সরকার দেড় বছরে দেশের অনেক ক্ষতি করে গেছে: বিমান মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি। জমি দখলের অভিযোগ নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রচারের প্রতিবাদ জানিয়েছন সেভেন রিংস সিমেন্টের উপদেষ্টা – এরশাদ আলী আজাদ। টেকনাফ উপজেলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন মোজাম্মেল হক  টেকনাফ উপজেলা প্রেসক্লাবের যোগাযোগবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন মোহাম্মদ হোসাইন শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্ন করতে মাঠে জামালপুর ৩৫ বিজিবির ৬ প্লাটুন বিজিবি মোতায়েন, মন্ডপ পরিদর্শন! জামালপুরের বকশীগঞ্জে আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত।

নেত্রকোনায় দূর্গাপুর সাংবাদিক লুৎফর জামান হত্যার ঘটনায়, বকশীগঞ্জে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।

তাড়াশ টাইমস / ৩৪ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

সাংবাদিক আলিফ ফকির হত্যার ঘটনায় বকশীগঞ্জে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধিঃমোঃইলিয়াস শাহ।

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফর জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনায় জামালপুরের বকশীগঞ্জে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে ঐতিহ্যবাহী উপজেলা প্রেসক্লাবের আয়োজনে উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবুর সঞ্চালনায় এবং সভাপতি হেদায়েতুল ইসলাম হোসনার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন সহসভাপতি রাজ্জাক মাহমুদ, সিনিয়র সাংবাদিক আশরাফুল হায়দার, মডেল প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক লালন, উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিমন, কোষাধ্যক্ষ রকিবুল হাসান বিদ্রোহী, সাহিত্য বিষয়ক সম্পাদক ইলিয়াস শাহ, সাংবাদিক ইমরান আকন্দ, রিপন রাজ, হারুন উর রশিদ, বাধন মোল্লা, মোস্তফা গাজী, মোহাম্মদ গোলাম মোস্তফা, রাসেল রানা ও মো. শহিদুল্লাহ । প্রতিবাদ সভায় বক্তারা বলেন, প্রকাশ্যে একজন সাংবাদিককে গুলি করে হত্যা করা হলো কিন্তু একজন আসামিকেও পুলিশ গ্রেপ্তার করতে পারেন নি।
দুর্গাপুরে এসব সন্ত্রাসীরা কোথায় থেকে এসেছে তা খুঁজে বের করে অবিলম্বে তাদের গ্রেপ্তার করতে হবে।
এই হত্যাকান্ড নিয়ে কোন গাফিলতি করা হলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
তাই দ্রুত এই হত্যায় জড়িতদের গ্রেপ্তার করে আইনের মুখোমুখি করতে প্রশাসনের প্রতি দাবি জানানো হয়।
পরে প্রেসক্লাব থেকে বিক্ষোভ মিছিল বের করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ করে গণমাধ্যম কর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর