শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:১১ অপরাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বিএম কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি মারজান, সম্পাদক অর্ণব রংপুরে এসএসএস-এর উদ্যোগে জেলা প্রশাসকের নিকট ২০০০টি গাছের চারা হস্তান্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীতে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত “দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল” ট্রাস্টি সিলেট-২ আসনের এমপি লুনা’র সা‌থে বৃটেনে সাক্ষাৎ বিনিময় মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন যুক্তরাজ্য শাখা’র কমিটি গঠন রাজশাহী দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হয়রানির অভিযোগ: তদন্তের আশ্বাস বিভাগীয় কমিশনারের বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের হরিপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠন আল-ইযহার আইডিয়াল মাদ্রাসায় মেধা বিকাশ, কুরআন বিতরণ ও ফলাফল প্রকাশ অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত।

বগুড়ায় চাচার সম্পত্তি দখলে নিতে হত্যা করে দুই ভাতিজা।

রিপোর্টারের নাম / ১৪৭ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

বগুড়ায় চাচার সম্পত্তি দখলে নিতে হত্যা করে দুই ভাতিজা।

স্টাফ রিপোর্টার,ইঞ্জিনিয়ার সাব্বির হাসান।

চাচার বিপুল পরিমাণ সম্পত্তি দখলে নিতে দুই ভাতিজা মিলে পরিকল্পনা করে তাকে হত্যার। পরিকল্পনা মোতাবেক শনিবার (১০ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে দুই ভাতিজা ধান ব্যবসায়ী হামিদুল মন্ডলকে বাড়ির পেছনে ডেকে নিয়ে শ্বাসরোধে হত্যা করে। এমন নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বগুড়ার শেরপুর উপজেলায় ধান ব্যবসায়ী হামিদুল মন্ডল।

এঘটনায় নিহতের স্ত্রী মোছা. রাফিয়া বেগম অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে শেরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃতরা দুই ভাতিজা হলেন—নিহত হামিদুল মন্ডলের ভাই ফেরদৌস আলীর ছেলে রাকিবুল হাসান ওরফে সিয়াম (১৬) এবং অপর ভাই গোলাম মোস্তফার ছেলে আতিক হাসান (২১)।

শেরপুর পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার (১১ জানুয়ারি) সকালে শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের জামালপুর সড়কের পাশে একটি জমি থেকে হামিদুল মন্ডলের মরদেহ উদ্ধার করা হয়। জমিটি নিহতের নিজস্ব ছিল।

সোমবার (১২ জানুয়ারি) বিকেলে সন্দেহভাজন হিসেবে থানায় এনে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে হত্যাকাণ্ডে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করে দুই ভাতিজা। পরে তাদের বিরুদ্ধে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। মঙ্গলবার (১৩ জানুয়ারি) তাদের বগুড়ার আদালতে সোপর্দ করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার রাতেই হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি রশি এবং লাশ স্থানান্তরে ব্যবহৃত একটি মই উদ্ধার করে পুলিশ।

তদন্তে জানা যায়, হামিদুল মন্ডল তিনটি বিয়ে করেছিলেন। প্রথম দুই স্ত্রী তালাকপ্রাপ্ত এবং দ্বিতীয় স্ত্রীর ঘরে একটি কন্যাসন্তান রয়েছে। বর্তমানে তৃতীয় স্ত্রী রাফিয়া খাতুন অন্তঃসত্ত্বা হওয়ায় নিহতের প্রায় ১০ বিঘা জমির সম্পত্তিতে ভাগ বসতে পারে- এই আশঙ্কা থেকেই ভাতিজারা চাচাকে হত্যার পরিকল্পনা করেন।

পরিকল্পনা অনুযায়ী গত শনিবার (১০ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে তারা হামিদুল মন্ডলকে বাড়ির পেছনে ডেকে নেয়। সেখানে গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে। পরে মইয়ের ওপর করে মরদেহটি পাশের জমিতে ফেলে রেখে পালিয়ে যায় তারা।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহিম আলী জানান, হত্যাকাণ্ডের পরপরই পুলিশ তদন্ত শুরু করে। নিহতের জানাজা শেষে এক ভাতিজার অস্বাভাবিক আচরণ ও শরীর কাঁপতে থাকার বিষয়টি পুলিশের সন্দেহ জাগায়।

তিনি আরও জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই প্রকৃত আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর