বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন শ্রীপুর উত্তর ইউনিয়ন ভূমি কর্মকর্তা আশীষ কুমার চক্রবর্তী শ্রীমঙ্গলে সাংবাদিক এহসান বিন মুজাহিরের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত লাকসাম পৌরসভা নির্বাচনে মেয়র পদে রাফসানুল ইসলামের প্রার্থীতা ঘোষণা নম্বর ওয়ার্ডে ফারুক হোসেন খানের ব্যাপক গণসংযোগ। বাঁশখালীতে এলপিজির অতিরিক্ত দাম আদায়: মোবাইল কোর্টে ডিলারকে জরিমানা। ঠাকুরগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান। মুন্সীবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে প্রার্থী সৈয়দ এনামুল হক। মধ্যনগরে বাঁধের মাটি চাপায় যুবকের এক মৃত্যু ‎সুনামগঞ্জে ফসলরক্ষা বাঁধ নির্মাণে দুর্নীতি ফসল তলিয়ে যাওয়ায় ডিসি ইলিয়াস মিয়াকে কুকুরের বাচ্চা বলে আখ্যা দিলেন কৃষকেরা জগন্নাথপুর পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী জননেতা সফিক শাহ এর পৃষ্ঠপোষকতায় ক্লাসিক চেস ক্লাবের সংবর্ধনা সভা অনুষ্ঠিত

তাহিরপুরে চুরির অভিযোগে যুবক আটক, পুলিশে সোপর্দ

সহকারী বার্তা সম্পাদক শেখ মাহফুজুল হক সানি / ৩৬ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী চারাগাঁও গ্রামে চুরির অভিযোগে রেজাউল নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে তাকে আটক করা হয় এবং বিকেলে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের চারাগাঁও গ্রামের বাসিন্দা জাকির হোসেনের বাড়িতে ভোররাতে চুরির চেষ্টা চালায় রেজাউল। এ সময় বাড়ির লোকজন টের পেয়ে তাকে হাতেনাতে আটক করে। পরে সকাল থেকে বিকাল পর্যন্ত তাকে গাছে বেঁধে রাখা হয় বলে জানা গেছে।

গ্রামবাসীর দাবি, আটক রেজাউল দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন বাড়িতে চুরির সঙ্গে জড়িত। পরিবারের পক্ষ থেকে একাধিকবার তাকে শাসন ও সংশোধনের চেষ্টা করা হলেও সে চুরির পথ থেকে সরে আসেনি। এর আগেও তাকে সংশোধনের উদ্দেশ্যে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছিল। কিছুদিন কারাভোগের পর এলাকায় ফিরে এসে সে পুনরায় চুরির সঙ্গে জড়িয়ে পড়ে বলে অভিযোগ রয়েছে।

সোমবারের ঘটনার পর তার পরিবারকে খবর দেওয়া হলেও কেউ তাকে ছাড়িয়ে নিতে আসেনি। পরে বিকেলে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ রিপন জানান, চুরির অভিযোগে আটক ব্যক্তিকে স্থানীয়রা পুলিশে সোপর্দ করেছে। তিনি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা চুরি প্রতিরোধে প্রশাসনের কঠোর নজরদারি ও কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর