বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
মির্জা আব্বাস ধীরে ধীরে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরছেন: স্ত্রী আফরোজা আব্বাস দোয়ারাবাজারে শিশু সুরক্ষা, যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ক সংলাপ। খুলনা প্রেসক্লাবে সন্ত্রাসী হামলার ঘটনায় খুলনা মফস্বল প্রেসক্লাবের নেতৃবৃন্দের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাই। পঞ্চগড়ে এসএসএস-এর ৮৭৫তম শাখার উদ্বোধন: প্রান্তিক উন্নয়নে নতুন সম্ভাবনা সাবেক শিক্ষা উপমন্ত্রী মিলনের ইন্তেকাল দোয়ারাবাজারে ২০ বছরেও চালু হয়নি সেতু, ভোগান্তিতে এলাকাবাসী চট্টগ্রাম মহানগরে জাতীয় সাংবাদিক সংস্থার পূর্ণাঙ্গ কমিটি গঠন, সভাপতি টিটু, সম্পাদক শাহীন সুনামগঞ্জ কাবিটা বাস্তবায়ন মনিটরিং কমিটি গঠনে ব্যাপক অনিয়মের অভিযোগ ঝিনাইগাতীতে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত শেরপুরের কৃতি সন্তান ডাঃ মহিউদ্দিন কাজল এখন মেডিক্যাল অফিসার!

সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন প্রতিবন্ধি পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সম্পন্ন

রিপোর্টারের নাম / ৪৫ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

শহিদুল ইসলাম, প্রতি‌বেদক:

মানুষ মানুষের জন্য মান‌বিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি’র উদ্যোগে ১৩ মার্চ ২০২৬, শুক্রবার, দুপুর ১২ টায় চট্টগ্রাম চান্দগাঁওস্থ সেন্ট্রাল মোহরা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় এতিম, হতদরিদ্র প্রতিবন্ধি অর্ধশতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হ‌য়ে‌ছে।

সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি’র প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শহিদুল ইসলাম এর দিকনির্দেশনায় ফাউন্ডেশনের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত মহাসচিব ফারহানা আফরোজ এবং সাংগঠনিক সচিব স.ম জিয়াউর রহমান ঈদ উপহার বিতরণ ক‌রেন।

এ সময় উপস্থিত ছিলেন চান্দগাঁও প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ‌ের সভাপ‌তি শিউলী চক্রবর্তী সহ সেন্ট্রাল মোহরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও এলাকাবাসী।

উল্লেখ্য, ২০১৭ সাল থেকে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন অসংখ্য মান‌বিক ও সামাজিক সেবামূলক কার্যক্রম অত্যন্ত সুনামের সাথে পরিচালনা করে আসছে। সংগঠনের নেতৃবৃন্দরা বলেন উক্ত ফাউন্ডেশন সবসময় গরীব, অসহায় মানুষের পাশে থাকবে ব‌লে আশা ব্যক্ত ক‌রেন।

গ্রহীতা অসহায় এতিম, হতদরিদ্র প্রতিবন্ধিরা ঈদের আগে এই ক্ষুদ্র উপহার পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। এই ঈদ উপহার পেয়ে অত্যন্ত খুশি হয়েছেন সমাজের সুবিধাবঞ্চিত মানুষগুলো।

ধনী-গরিব সবাই মিলে ঈদের খুশি ভাগাভাগি করে নেওয়ার জন্যই এসব পরিবারের মাঝে সেমাই, নুডুস, তেল, পিঁয়াজ, চি‌নি, দুধ, ‌চিড়া, মু‌ড়ি ও আলু উপহার দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর