সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
নবদিয়া অরুণ উদয় যুব সংঘের নির্বাচনে প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে হাফিজুল ইসলাম টেলিভিশন প্রতীকে ভোট দিয়ে সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান তাতিহাতী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সেলিম মিয়া উন্নয়ন, শিক্ষা-স্বাস্থ্য ও কর্মসংস্থান বৃদ্ধির অঙ্গীকার মেধাবী লুবনা জামানের গ্রীণ ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে যোগদান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম শ্রেণীতে প্রথম, অর্জন করেছেন ভিসি অ্যাওয়ার্ড ও ইউসিজি অ্যাওয়ার্ড হারিয়াকোনায় গণসংযোগে চেয়ারম্যান পদপ্রার্থী মাসুদ রানা, মানুষের ভালোবাসায় অভিভূত তাড়াশে বেপরোয়া গরু চোর চক্র: জাহিদুল ইসলামের গোয়াল থেকে ৩ গরু চুরি, আতঙ্কে খামারিরা শ্রীবরদী ৬নং সদর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আশিক মাহমুদ: মাদক, জুয়া ও ইভটিজিং প্রতিরোধসহ স্বচ্ছতা-জবাবদিহিতার অঙ্গীকার শ্রীবরদী ৬নং সদর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আশিক মাহমুদ সকলের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী নিউরোচেক প্রো’র প্রতিষ্ঠাতা সিইও তানহা তাবাসসুম হেলথ এশিয়া কনফারেন্স ২০২৬ যোগদান আধুনিক নলকুড়া গড়ার প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী হামেজ উদ্দীন হাবিব (বি.এ.অনার্স) 📚 আইন পেশায় আসার আগে যে চারটি মানসিক প্রস্তুতিটি নিতে হবে;

রাউজান প্রেস ক্লাবের উপহার বিতরণ সাংবাদিকদের মানবিক উদ্যোগ প্রশংসনীয়: সাবের সুলতান কাজল

সাংবাদিক এম দিদারুল আলম / ৭৩ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

রাউজান চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামের রাউজানে ঈদ উপলক্ষে উপহার বিতরণ করেছে রাউজান প্রেস ক্লাব। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সাবের সুলতান কাজল বলেন, ঈদের প্রকৃত তাৎপর্য সবার মাঝে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার মধ্যেই নিহিত। সমাজের সব শ্রেণি-পেশার মানুষের পাশে দাঁড়ানো রাজনৈতিক ও সামাজিক দায়িত্বের অংশ। সাংবাদিকদের তিনি সমাজের দর্পণ উল্লেখ করে তাদের কল্যাণে এ ধরনের উদ্যোগকে প্রশংসনীয় বলে অভিহিত করেন।২৮ রমজান, বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে ফকিরহাটস্থ প্রেস ক্লাবের স্থায়ী কার্যালয়ে এ আয়োজন করা হয়। রাউজান প্রেস ক্লাবের সভাপতি কাজী সরোয়ার খান মনজুর সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক সভাপতি ও আজীবন সদস্য তৈয়ব চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা কামাল মিয়া, উপজেলা যুবদল নেতা নাছির উদ্দীন, যুবদল নেতা জাবের উদ্দিন জাবেদ, বিএনপি নেতা মোহাম্মদ ইদ্রিছ এবং যুবদল নেতা মোহাম্মদ শফি।যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল হোসেন রবি, সাংগঠনিক সম্পাদক ইরফাত হোসেন চৌধুরী ও দপ্তর সম্পাদক একে বাররের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি নাজিম উদ্দীন মিঞাজী, সহ-সভাপতি এম. দিদারুল আলম, মিলন বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুর মোহাম্মদ, তথ্য ও গবেষণা সম্পাদক জুয়েল, শিক্ষা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সুপন বিশ্বাস, মিলন বৈদ্য শুভ ও মোহাম্মদ সাব্বিরসহ অন্যান্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর