শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
রংপুর মেডিকেল কলেজে বিশ্ব ফ্যাটি লিভার দিবস পালিত: দেশের এক-তৃতীয়াংশ মানুষ ঝুঁকিতে বেপরোয়া বালুবাহী গাড়িতে বিপজ্জনক হয়ে উঠেছে সীমান্ত সড়ক সিংগাইরে গ্রাম আদালত সক্রিয়করণে কর্মশালা: ‘স্বল্প ব্যয়ে দ্রুত বিচার ও সামাজিক সম্প্রীতি রক্ষায় গ্রাম আদালত অনন্য’ তাড়াশে হ্যাচারির রাসায়নিকযুক্ত পচা ডিম রাস্তার পাশে: তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী, ছড়াচ্ছে রোগবালাই প্রেমিকের সঙ্গে যোগসাজশে প্রাক্তন স্বামীর ফ্ল্যাট দখলের অভিযোগ সাবেক স্ত্রীর বিরুদ্ধে বাংলাদেশ শিক্ষা ব্যবস্থাপনায় অপসংস্কৃতি ও দারিদ্র্য বিমোচনে যা ভূমিকা রাখবে; চট্টগ্রামে মানবিক ফাউন্ডেশন #হাসির# এক যুগ পূর্তি উদযাপন; টাংগুয়ার হাওর বেড়াতে এসে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার  মৌলভীবাজার এর কাবিদ রহমান বৃটেনের পনট্রিপিড শহরের মেয়র নির্বাচিত নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ

৯নং ওয়ার্ডকে একটি আধুনিক ও মডেল ওয়ার্ড উপহার দিতে চান তরুণ সমাজ সেবক মোঃ তোফায়েল আহমেদ।

সহকারী বার্তা সম্পাদক- ছাদেক আহমাদ। / ২৯ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২৮ মার্চ, ২০২৬

৯নং ওয়ার্ডকে একটি আধুনিক ও মডেল ওয়ার্ড উপহার দিতে চান তরুণ সমাজ সেবক মোঃ তোফায়েল আহমেদ

স্টাফ রিপোর্টার

তাহিরপুর উপজেলার ১নং শ্রীপুর উত্তর ইউনিয়নের ৯নং ওয়ার্ড এর মেম্বার পদপ্রার্থী হিসেবে ব্যাপক জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন তরুণ ও সমাজসেবক মোঃ তোফায়েল আহমেদ।
জনসেবার কারণে সাধারণ মানুষের কাছে তিনি আস্থাভাজন ব্যক্তি হিসেবে ব্যাপক সু-পরিচিতি লাভ করেছেন এবং একজন উদীয়মান তরুণ সমাজসেবক হিসেবে। জনপ্রতিনিধি না হয়েও দীর্ঘদিন ধরে তিনি নিজেকে ব্যস্ত রেখেছেন সাধারণ মানুষের সেবায়। সাধ্য অনুযায়ী সাহায্য করেছেন সাধারণ মানুষের।

মোঃ তোফায়েল আহমেদ তিনি নিজেকে মানুষের সেবায় উৎসর্গ করে দিতে চান।

স্থানীয় সাধারণ জনগণের সাথে কথা বললে তারা জানান,তোফায়েল আহমেদ তাদের সকল বিপদে আপদে এগিয়ে আসেন। রাত-দিন যখনই চাই আমরা তাকে পাশে পাই। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলমত নির্বিশেষে উন্নয়নের স্বার্থে তরুণ সমাজসেবক মোঃ তোফায়েল আহমেদকে
৯নং ওয়ার্ডের মেম্বার হিসেবে দেখতে চাই।

আরো জানা গেছে,দল-মত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষ তার আচার-ব্যবহারে মুগ্ধ। তাছাড়া তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে স্বেচ্ছাসেবী হিসেবে নিবেদিত প্রাণ।

তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে মানুষের সেবা ও ব্যক্তিগতভাবে এলাকার অসহায়-গরীবদের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন।

সম্ভাব্য ইউপি সদস্য পদপ্রার্থী মোঃ তোফায়েল আহমেদ বলেন,আমাকে যদি জনগণ তাদের পবিত্র ভোটে নির্বাচিত করেন তাহলে প্রথমে শ্রীপুর উত্তর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সকল রাস্তাঘাট নির্মাণ করবো এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটাবো।আমার ৯নং ওয়ার্ডের অবহেলিত প্রতিবন্ধি,বিধবা ভাতা,বয়স্ক ভাতা প্রাপ্তকারিদের বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে ভাতার আওয়ায় আনার ব্যবস্থা করবো।

তিনি আরো বলেন,কোন চাঁদাবাজ ও ভূমিদস্যুর এবং মাদকাসক্তদের জায়গা এই ৯নং ওয়ার্ডে হবে না। সর্বোপরি বাল্যবিবাহ ও মাদক নির্মূল করব এবং ৯নং ওয়ার্ডকে একটি আধুনিক রোল মডেল ওয়ার্ড হিসেবে রূপান্তর করবো,ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর