বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
শেরপুরে টাঙ্কে ভরা অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার! সংসদে কামরুল,তুলে ধরলেন হাওর অঞ্চলের কথা। তাহিরপুরে আনসার প্রশিক্ষকের বিরুদ্ধে ঘুষের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি। গাজীপুরে চোরাই সিএনজি উদ্ধার, দুইজন গ্রেফতার। গাছা থানা পুলিশের অভিযানে মহাসড়ক দখলমুক্ত। তাহিরপুরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে শিশুদের জন্মদিন উদযাপন। সংসদের প্রথম অধিবেশনেই আইনে পরিণত হচ্ছে তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ। বটিয়াঘাটায় জমিজমা বিরোধে হুমকি ও চুরির অভিযোগে থানায় সাধারণ ডায়েরি। তাহিরপুরের যাদুকাটা নদী থেকে লাশ উদ্ধার, আলা হযরত সুন্নি সংঘের ২০২৬–২৭ সেশনের কমিটি নবায়ন!

শেরপুরে টাঙ্কে ভরা অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার!

সহকারী বার্তা সম্পাদক- ছাদেক আহমাদ। / ৪ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১ এপ্রিল, ২০২৬

শেরপুরে টাঙ্কে ভরা অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার!

মিজানুর রহমান,শেরপুর জেলা প্রতিনিধি:

শেরপুরের শ্রীবরদীতে রাস্তার পাশে ফেলে রাখা একটি স্টিলের টাঙ্কের ভেতর থেকে অজ্ঞাতনামা এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে শেরপুরের শ্রীবরদী থানা পুলিশ।

বুধবার দুপুরে শহরের তাঁতিহাটি নয়াপাড়া ঢালিবাড়ি মোড়ে রাস্তার পাশ থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, বুধবার (১ এপ্রিল) সকাল থেকেই রাস্তার পাশে একটি মালিকবিহীন টাঙ্ক পড়ে ছিল। দুপুর পর্যন্ত টাঙ্কটি একই স্থানে পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ জাগে।

একপর্যায়ে ভেতর থেকে দুর্গন্ধ ছড়াতে থাকলে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ তালা ভেঙে টাঙ্কের ভেতরে থাকা অর্ধগলিত অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেন।

আনুমানিক ত্রিশ বছর বয়সী ওই নারীর হাত ও পা বাধা অবস্থায় ছিল। ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে হত্যার পর গভীর রাতে দুর্বৃত্তরা মরদেহটি ফেলে রেখে গেছে।

শ্রীবরদী থানার ওসি মোহাম্মদ নুরুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে বেলা সাড়ে বারোটার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর মর্গে পাঠানো হয়েছে। ঘটনা উদঘাটনে তদন্ত চলছে।

এর আগে গত শুক্রবার (২০ মার্চ) দুপুরে শেরপুর শহরের মোবারকপুরে একটি কলাবাগান থেকে অজ্ঞাতনামা এক নারীর
খন্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই মরদেহের পরিচয় সনাক্ত এবং হত্যার কারণ এখনো জানতে পারেনি পুলিশ

বার্তা প্রেরক:মিজানুর রহমান,
শেরপুর।
মোবাইল নং -০১৭৮৭-৩৩০৯৭২


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর