মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
মেধাবী শিক্ষার্থী রিমুভ আক্তারকে সম্মাননা ও বই উপহার শ্রীবরদীতে ইউএনও মনীষা আহমেদের শিক্ষা প্রতিষ্ঠান ও ভূমি অফিস পরিদর্শন উড্ডীন বিহঙ্গ বিএনপি নেতার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ করায় মানবাধিকার নেতাকে হত্যা ও গুমের হুমকির অভিযোগ কৃষকদের ন্যায্যমূল্যে সার নিশ্চিত করতে শেরপুরে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান জাতীয় প্রেসক্লাবে জাতীয় সাংবাদিক সংস্থার নির্বাহী পরিষদের বর্ধিত সভায় সাংবাদিকদের পেশাদারিত্ব, প্রশিক্ষণ ও গুণগত মান বৃদ্ধির পাশাপাশি অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রিয়াদে আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমিন রিয়াদ কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন; গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মামুন হোসেন গাছুয়া আবদুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মামুন হোসেন

শ্রীবরদীতে ইউএনও মনীষা আহমেদের শিক্ষা প্রতিষ্ঠান ও ভূমি অফিস পরিদর্শন

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি : / ১ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

শ্রীবরদীতে ইউএনও মনীষা আহমেদের শিক্ষা প্রতিষ্ঠান ও ভূমি অফিস পরিদর্শন

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদী উপজেলায় পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষা আহমেদ।
সোমবার (৭ সেপ্টেম্বর) তিনি উপজেলার গোসাইপুর ইউনিয়ন ভূমি অফিস, বালিয়াচন্ডি আবদুল আজিজ পাবলিক উচ্চ বিদ্যালয় এবং আকস্মিকভাবে ৩১ নং বালিয়াচন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।
পরিদর্শনকালে ইউএনও দাপ্তরিক শৃঙ্খলা, সময়ানুবর্তিতা ও দায়িত্বশীলতার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের স্কুল ড্রেস পরিধান, নৈতিক আচরণ, শৃঙ্খলা ও নিয়মিত পাঠদানে গুরুত্বারোপ করেন।
এ সময় তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার জন্য অনুপ্রেরণামূলক বক্তব্য দেন। ভবিষ্যতে নিজেদের যোগ্য ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে নিয়মিত পড়াশোনার পাশাপাশি শৃঙ্খলা, নৈতিকতা ও ভালো আচরণের চর্চা করার আহ্বান জানান।
ইউএনওর আকস্মিক পরিদর্শনকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, এ ধরনের নিয়মিত ও আকস্মিক পরিদর্শনের মাধ্যমে সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা, জবাবদিহিতা এবং সেবার মান আরও বৃদ্ধি পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর