শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
আজকের শিরোনাম
রিয়াদে আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমিন রিয়াদ কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন; গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মামুন হোসেন গাছুয়া আবদুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মামুন হোসেন  নকলা উপজেলার ৬ নং ইউনিয়নের কাদামাখা রাস্তা ভরাট করে জনদুর্ভোগ লাঘবে এগিয়ে এলেন চেয়ারম্যান পদপ্রার্থী মোবারক হোসেন মিন্টু যুক্তরাজ্যের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত শ্রীবরদীর রাকিবুল ইসলাম রিয়াদ: মেধা ও মানবসেবার প্রত্যয়ে আইন পেশায় উজ্জ্বল পথচলা গাজীপুরে ডিজিটাল ও দুর্নীতিমুক্ত ভূমি সেবা নিশ্চিতকরণে জেলা প্রশাসনের কঠোর অবস্থান: টোক ইউনিয়ন ভূমি অফিসের অনুকরণীয় উদ্যোগ এআই প্রযুক্তিতে ভুয়া ভিডিও তৈরি করে ছাত্রদল নেতা রাকিব মোসাব্বিরের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ টাঙ্গাইলে জব ফেয়ারে এসএসএস-এর স্টল পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু অনার্স ফাইনাল পরীক্ষায় ফাস্ট ক্লাস পেয়েছেন শ্রীবরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনিছুর রহমান এর বড় মেয়ের কৃতিত্ব

গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মামুন হোসেন

মিজানুর রহমান, বিশেষ প্রতিবেদন : / ৭ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মামুন হোসেন

মিজানুর রহমান বিশেষ প্রতিবেদন:
বরিশালের মুলাদী উপজেলার গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মামুন হোসেন। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক তাকে এ পদে মনোনয়ন দেওয়া হয়েছে।
মামুন হোসেন ছাত্রজীবনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বিদ্যালয়ের এডহক কমিটিতে শিক্ষক সদস্য হিসেবে মনোনীত হয়েছেন এমরান হোসেন। জেলা শিক্ষা অফিসারের মনোনয়নে তিনি এ দায়িত্ব পেয়েছেন।
অভিভাবক সদস্য হিসেবে মনোনীত হয়েছেন শফিকুল ইসলাম। জেলা প্রশাসক/উপজেলা নির্বাহী অফিসারের মনোনয়নে তাকে এ পদে রাখা হয়েছে।
এছাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন এডহক কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
নবগঠিত এডহক কমিটি বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর