বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন

বাকেরগঞ্জে তিনটি রাস্তার ইট-সোলিং ও কারপের্টিং উত্তোলন করে আত্মসাৎ করার অভিযোগ বিএনপির সভাপতি বিরুদ্ধে। 

তাড়াশ টাইমস / ৮৪ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
Oplus_131072

 

বরিশাল ( বাকেরগঞ্জ) প্রতিনিধি: বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ১৩ নং পাদ্রী শিবপুর ইউনিয়নের একটি কারপেটিং ও দুটি ইট সোলিং রাস্তার ইট উত্তোলন করে আত্মসাৎ করার অভিযোগ উঠেছে ইউনিয়ন বিএনপি’র সভাপতি ফারুক হোসেন মৃধার বিরুদ্ধে ।

সূত্রে জানা যায় ইউনিয়নের কানকি বাজারের ব্রিজের  উত্তর পাশের  হতে মধ্যম মহেশপুর ভায়া দুর্গাপুর সুলিজ বাজার  ও নুরনগর বাজার। এবং রঘুনাথপুর চেয়ারম্যানের হাট হতে শাজাহান কাজির বাড়ি পর্যন্ত কারপেটিং ১ কিলো । এবং  সেরালের বাজার হতে কাজি বাড়ির রাস্তা  আধা কিলো ইট সোলিং উঠিয়ে নিয়েছে।একটি রাস্তা পানি উন্নয়ন বোর্ডের বেরিবাদ এবং অপর দুটি ত্রাণের। ইট ও সলিং উত্তলণ করার সরকারিভাবে  অনুমতি না থাকা সত্ত্বেও ইউনিয়ন বিএনপি’র সভাপতি ফারুক হোসেন তার দলবল নিয়ে, এলাকাবাসীর বাধা উপেক্ষা করে কারপেটিং  ও ইট সোলিং  উত্তলণ করে  আত্মসাৎ করেন।

 

এ বিষয়ে বিএনপির সভাপতি ফারুক হোসেন জানান রাস্তা গুলো টেন্ডার হয়েছে ঠিকাদার কাজ করতে পারছে না তাই আমি তাদের সহযোগিতা করেছি উত্তোলন কিন্তু ইট এলাকাবাসীর জিম্মায় রয়েছে  ।

 

তবে সূত্রে জানা যায়  রাস্তা তিনটির প্রশস্তে মাটি-ভরাটের টেন্ডার হলেও ইট ও কার্ফিটিং উঠিয়ে নিজ লোকদের মাধ্যমে আত্মসাৎ করেছেন। এমনকি সরকারি নিয়ম নীতি তোয়াক্কা না করে নিয়ম বহির্ভূত দুর্গাপুর সুলিশ বাজারের উপর খালের উপর নির্মিত ব্রিজ ভেঙে ফেলেছিল সভাপতি। স্থানীয়দের চাপে পরে তা আবার ঠিক করেন।

 

স্থানীয়দের দাবি ইউনিয়ন বিএনপি’র সভাপতি ফারুক হোসেন মৃধা সরকারি মালামাল  আত্মসা করে  বিএনপি সরকারের সুনাম নষ্ট করছেন।রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করছেন,এ বিষয়ে প্রশাসনের উদ্যতন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করে এলাকাবাসী


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর