শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ধানশাইল ইউনিয়নবাসীকে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার কাউছার আহমেদ সুমনের শুভেচ্ছা
মিজানুর রহমান,
শেরপুর জেলা প্রতিনিধি:সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ২নং ধানশাইল ইউনিয়নের সকল সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের আন্তরিক শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার কাউছার আহমেদ সুমন।
তিনি ঝিনাইগাতী উপজেলা বিএনপির সদস্য এবং শেরপুর জেলা ডিইএবির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় ইঞ্জিনিয়ার কাউছার আহমেদ সুমন বলেন, দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসবই নয়, এটি সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য, ভালোবাসা ও ভ্রাতৃত্বের এক অনন্য বন্ধন। এ উৎসব সবার মধ্যে আনন্দ, শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়।
তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের সমান অধিকার ও মর্যাদা রয়েছে। প্রত্যেক ধর্মের মানুষ যেন স্বাধীনভাবে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সে পরিবেশ বজায় রাখা আমাদের সবার দায়িত্ব। শারদীয় দুর্গোৎসব সবার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনুক—এটাই তাঁর প্রত্যাশা।
তিনি ধানশাইল ইউনিয়নের সকল সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে বলেন, পারস্পরিক শ্রদ্ধাবোধ, ভালোবাসা ও সম্প্রীতির মধ্য দিয়ে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও উন্নত সমাজ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
পরিশেষে তিনি শারদীয় দুর্গোৎসবের সার্বিক সাফল্য কামনা করেন এবং সবার সুখ, শান্তি ও মঙ্গল প্রত্যাশা করেন।