মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
শ্রদ্ধায় স্মরণ: গফুর মিয়ার ৩৬তম মৃত্যুবার্ষিকী আজ বরিশালে রাস্তার ইট ও কারপের্টিং তুলে নিলেন বিএনপির সভাপতি  বাকেরগঞ্জে তিনটি রাস্তার ইট-সোলিং ও কারপের্টিং উত্তোলন করে আত্মসাৎ করার অভিযোগ বিএনপির সভাপতি বিরুদ্ধে।  ক্ক্সবাজারের উখিয়ায় শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদ্‌যাপন উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ  শারদীয় দুর্গাপূজায় সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী হামেজ উদ্দিন হাবিব কামারের চরে উন্নয়ন ও সবুজায়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মনোয়ার হোসেন রঞ্জু নজরুল বর্ষের সাংস্কৃতিক আয়োজনে কবিতা আবৃত্তিতে ময়মনসিংহ বিভাগে প্রথম ঝিনাইগাতীর সামিউল হক জামিল ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে জিয়া সাইবার ফোর্সের সমন্বয় কমিটিতে পীরগঞ্জের সভাপতি মাহফুজুর রহমান শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ধানশাইল ইউনিয়নবাসীকে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার কাউছার আহমেদ সুমনের শুভেচ্ছা নেত্রকোনায় দূর্গাপুর সাংবাদিক লুৎফর জামান হত্যার ঘটনায়, বকশীগঞ্জে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।

শারদীয় দুর্গাপূজায় সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী হামেজ উদ্দিন হাবিব

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি : / ৩৬ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

শারদীয় দুর্গাপূজায় সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী হামেজ উদ্দিন হাবিব

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ৩ নং নলকুড়া ইউনিয়নের সর্বস্তরের সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আসন্ন নলকুড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হামেজ উদ্দিন হাবিব (বি.এ. অনার্স)।

শারদীয় দুর্গোৎসব সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসবকে ঘিরে সমাজের সর্বস্তরে আনন্দ, সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য পরিবেশ সৃষ্টি হয়। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হোক—এমন প্রত্যাশা ব্যক্ত করেন হামেজ উদ্দিন হাবিব।

তিনি সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, শারদীয় দুর্গাপূজা সবার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনুক। সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট থাকুক এবং সবাই মিলেমিশে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গড়ে তুলতে এগিয়ে আসুক।

চেয়ারম্যান পদপ্রার্থী হামেজ উদ্দিন হাবিব নলকুড়া ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেন। তিনি আশা প্রকাশ করেন, পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের মাধ্যমে নলকুড়া ইউনিয়নকে একটি উন্নত, সমৃদ্ধ ও জনকল্যাণমুখী ইউনিয়ন হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

পরিশেষে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নলকুড়া ইউনিয়নসহ ঝিনাইগাতী উপজেলার সকল সনাতন ধর্মাবলম্বীকে আবারও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান হামেজ উদ্দিন হাবিব, বি.এ. অনার্স, চেয়ারম্যান পদপ্রার্থী, ৩ নং নলকুড়া ইউনিয়ন পরিষদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর