টেকনাফে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত হাবিব গ্রেপ্তার
মোহাম্মদ হোসাইন, স্টাফ রিপোর্টারঃ:
কক্সবাজারের টেকনাফে মাদক মামলায় পাঁচ বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. হাবিবকে গ্রেপ্তার করেছে এসআরবি-১৫।
শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় টেকনাফ পৌরসভার পুরান পল্লনপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-১৫-এর সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, গোপন তথ্যের ভিত্তিতে টেকনাফ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উপজেলা শহীদ মিনারসংলগ্ন বসিরের দোকানে অভিযান চালায় সিপিসি-১-এর একটি দল। সেখান থেকেই হাবিবকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হাবিব পল্লনপাড়া এলাকার সৈয়দ আকবরের ছেলে। একটি মাদক মামলায় তাঁর পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড হয়েছিল। অর্থদণ্ড অনাদায়ে তাঁকে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
পরে তাঁকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয় বলে জানিয়েছে এসআরবি-১৫।