বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জ পৌরসভাস্থ বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ গ্রীন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আল আমিন ডিআইজির হাত থেকে সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট নিলেন মাহমুদুল হাসান   ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার শেরপুরের আসাদুজ্জামান রাসেল ডোমার ইউনিয়নের ১ নং ওয়ার্ডে মেম্বার পদে নূর বাদশা চৌধুরী আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশী তাতিহাটি ইউনিয়নে মানবকল্যাণ ও সুশাসনের অঙ্গীকার নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মো. সেলিম মিয়া নবদিয়া অরুণ উদয় যুব সংঘের নির্বাচনে প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে হাফিজুল ইসলাম টেলিভিশন প্রতীকে ভোট দিয়ে সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান তাতিহাতী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সেলিম মিয়া উন্নয়ন, শিক্ষা-স্বাস্থ্য ও কর্মসংস্থান বৃদ্ধির অঙ্গীকার মেধাবী লুবনা জামানের গ্রীণ ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে যোগদান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম শ্রেণীতে প্রথম, অর্জন করেছেন ভিসি অ্যাওয়ার্ড ও ইউসিজি অ্যাওয়ার্ড

ইরাকের কাছে ক্ষমা চাইল আমেরিকা

রিপোর্টারের নাম / ৩২০ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ৩ মার্চ, ২০২৪

অনলাইন ডেস্ক:
বিমান হামলার জন্য ইরাকের সরকারের কাছে ক্ষমা চেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ মোহাম্মদ হুসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, গত ২ ফেব্রুয়ারি ইরাকি ভূখণ্ডে বিমান হামলার বিষয়ে আগাম সতর্ক করতে ব্যর্থ হয় আমেরিকা। সেজন্য বাগদাদের কাছে ক্ষমা চেয়েছে ওয়াশিংটন।
সম্প্রতি আন্টালিয়া কূটনীতিক ফোরামে অংশ নেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

ফুয়াদ মোহাম্মদ হুসেন বলেন, “প্রকৃতপক্ষে, ইরাকি ভূখণ্ডে হামলার বিষয়ে ইরাককে সতর্ক করেনি ওয়াশিংটন। একজন মার্কিন কর্মকর্তা সেই পরিস্থিতির জন্য আমাদের ক্ষমা চেয়েছেন।”

যদিও এসব হামলার আগে ইরাকি সরকারকে জানানো হয়েছিল বলে প্রথমে দাবি করেছিলেন হোয়াইট হাউসের ন্যাশনাল সিকিউরিটি কমিউনিকেশনস অ্যাডভাইজার জন কিরবি।

পরে মার্কিন পররাষ্ট্র দফতরের উপ-মুখপাত্র বেদান্ত প্যাটেল ৬ ফেব্রুয়ারি স্বীকার করেন, ওয়াশিংটন হামলার আগে বাগদাদকে সতর্ক করেনি। পরে নিজের বক্তব্য প্রত্যাহার করে নিয়ে ক্ষমা চান কিরবি।

চলতি বছরের জানুয়ারির শেষের দিকে জর্ডানে একটি মার্কিন সামরিক ফাঁড়িতে ড্রোন হামলায় তিন মার্কিন সেনা নিহত এবং ৪৪ জনেরও বেশি আহত হয়।

ওয়াশিংটন এই হামলার জন্য ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীকে দায়ী করে এবং প্রতিশোধ নিতে ২ ফেব্রুয়ারি ইরাক ও সিরিয়ায় একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায় যুক্তরাষ্ট্র। লক্ষ্যবস্তুগুলো ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এবং সহযোগী মিলিশিয়াদের টার্গেট করা হয়। সূত্র: স্পুটনিক


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর