সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

আবারও মা হলেন মৌসুমী

বিনোদন ডেস্ক: / ৩৩৭ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪


আবারও মা হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী মৌসুমী নাগ। গত ১০ মার্চ ঢাকার একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে কন্যাসন্তানের জন্ম দেন তিনি।

মা ও মেয়ে দুজনই সুস্থ আছেন বলে মঙ্গলবার সকালে গণমাধ্যমে খবরটি নিশ্চিত করেছেন মৌসুমী নাগ নিজেই।

এর আগে, ২০১৫ সালে তার সংসারে আসে প্রথম পুত্রসন্তান।

প্রেমের সম্পর্কের পর ২০১০ সালের অক্টোবরে অভিনয়শিল্পী শোয়েবের সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নেন মৌসুমী নাগ।
আবারও মা হওয়া প্রসঙ্গে মৌসুমী নাগ বলেন, ‘শোয়েব ও আমার সংসারে প্রথম সন্তান ছেলে। এরপর সে একটা মেয়ে প্রত্যাশা করেছিল। এবার সৃষ্টিকর্তা আমাদের কন্যাসন্তান উপহার দিয়েছেন’।

তিনি বলেন, ‘শোয়েবকে এত হ্যাপি দেখে আমারও অনেক ভালো লাগছে। মেয়ের বাবার খুশিতে আমিও খুব খুশি। তবে ছেলেও তার অনেক বেশি আদরের। কিন্তু মেয়ে বাচ্চারা তার অনেক পছন্দের’।

পরিশেষে সবার কাষেষেতাদের সন্তানের জন্য দোয়া চেয়েছেন মৌসুমী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর