মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ গ্রীন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আল আমিন ডিআইজির হাত থেকে সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট নিলেন মাহমুদুল হাসান   ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার শেরপুরের আসাদুজ্জামান রাসেল ডোমার ইউনিয়নের ১ নং ওয়ার্ডে মেম্বার পদে নূর বাদশা চৌধুরী আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশী তাতিহাটি ইউনিয়নে মানবকল্যাণ ও সুশাসনের অঙ্গীকার নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মো. সেলিম মিয়া নবদিয়া অরুণ উদয় যুব সংঘের নির্বাচনে প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে হাফিজুল ইসলাম টেলিভিশন প্রতীকে ভোট দিয়ে সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান তাতিহাতী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সেলিম মিয়া উন্নয়ন, শিক্ষা-স্বাস্থ্য ও কর্মসংস্থান বৃদ্ধির অঙ্গীকার মেধাবী লুবনা জামানের গ্রীণ ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে যোগদান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম শ্রেণীতে প্রথম, অর্জন করেছেন ভিসি অ্যাওয়ার্ড ও ইউসিজি অ্যাওয়ার্ড হারিয়াকোনায় গণসংযোগে চেয়ারম্যান পদপ্রার্থী মাসুদ রানা, মানুষের ভালোবাসায় অভিভূত

নাটোরে আদালত চত্ত্বরে যুবককে কুপিয়ে জখম, ৫ জন গ্রেফতার

নাটোর প্রতিনিধি / ১৯৮ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪

নাটোরে আদালত চত্ত্বরে সময় আহমেদ নামে এক যুবককে কুপিয়ে জখম করেছে দুবৃত্তরা। এসময় ঘটনাস্থল থেকে অভিযুক্তসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার(১৪ মার্চ) বেলা পৌনে ১২ টার দিকে নাটোর কোর্ট চত্ত্বর (জেলা প্রশাসকের কার্যালয়’র) সামনে এ ঘটনা ঘটে।
আহত সময় আহমেদ নাটোর শহরের কানাইখালী এলাকার মো. রাজু আহমেদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে একটি মামলার হাজিরা দিতে নাটোর জজকোর্টে যান সময় আহমেদ। কোর্টে হাজিরা শেষে বাড়ি ফিরছিলেন তিনি। এসময় নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পৌঁছালে কয়েকজন দুবৃত্ত ওই যুবকের ওপর দেশী অস্ত্র নিয়ে হামলা করে। এতে যুবকের বাম হাত ধারালো অস্ত্রের আঘাতে জখম হয়। এসময় পুলিশ দেখতে পেয়ে দৌড়ে ঘটনাস্থল থেকে চারজন গ্রেফতার করেছে। পরে অপর একজনকে গ্রেফতার করে পুলিশ। এরপর আহত যুবককে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতাল নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
নাটোরের পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম জানান, এ ঘটনায় মূল অভিযুক্তসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৫টি পিস্তল ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে অভিযুক্ত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনা নিয়ে কিছুক্ষণ পর একটি ব্রিফিং করবেন বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর