বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জ পৌরসভাস্থ বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ গ্রীন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আল আমিন ডিআইজির হাত থেকে সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট নিলেন মাহমুদুল হাসান   ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার শেরপুরের আসাদুজ্জামান রাসেল ডোমার ইউনিয়নের ১ নং ওয়ার্ডে মেম্বার পদে নূর বাদশা চৌধুরী আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশী তাতিহাটি ইউনিয়নে মানবকল্যাণ ও সুশাসনের অঙ্গীকার নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মো. সেলিম মিয়া নবদিয়া অরুণ উদয় যুব সংঘের নির্বাচনে প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে হাফিজুল ইসলাম টেলিভিশন প্রতীকে ভোট দিয়ে সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান তাতিহাতী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সেলিম মিয়া উন্নয়ন, শিক্ষা-স্বাস্থ্য ও কর্মসংস্থান বৃদ্ধির অঙ্গীকার মেধাবী লুবনা জামানের গ্রীণ ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে যোগদান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম শ্রেণীতে প্রথম, অর্জন করেছেন ভিসি অ্যাওয়ার্ড ও ইউসিজি অ্যাওয়ার্ড

ঈদের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

অনলাইন ডেস্ক: / ৩০৪ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত।

মহাকাশ গবেষণা বিষয়ক প্রতিষ্ঠান ‘আমিরাত জ্যোতির্বিদ্যা সংস্থা’র বরাতে গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১০ এপ্রিল দেশটিতে ঈদুল ফিতর পালিত হতে পারে।

সংস্থাটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, শাওয়াল মাসের প্রথম দিন ১০ এপ্রিল পড়তে পারে। এ দিন হবে বুধবার। এ হিসেবে এ বছর মুসলিমদের ৩০টি রোজা পালন করা লাগতে পারে।

কাকতালীয়ভাবে, শাওয়াল ক্রিসেন্ট তথা ঈদের চাঁদের জন্ম হতে পারে আগামী ৮ এপ্রিল, আর এদিন থাকবে পূর্ণ সূর্যগ্রহণ। মধ্যরাতের আগে অর্ধচন্দ্রের দেখা মেলার অর্থ এটি ইসলামী বিশ্বের বেশিরভাগ অংশে পরের দিন সূর্যাস্তের পরে দৃশ্যমান হবে।

মুসলমানদের মধ্যে ধর্মীয়, সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক তাৎপর্য বহন করে ঈদুল ফিতর , যা সম্প্রদায়ের মধ্যে কৃতজ্ঞতা, নতুনত্ব এবং ঐক্যের প্রতীক।

ঈদুল ফিতর উদযাপনের মাধ্যমে রোজার চূড়ান্ত এবং আধ্যাত্মিক বিষয়টির সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর