মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে ছাতকের জাউয়া গ্রামের মুখ উজ্জ্বল করলেন আবু হামজা ৪৫তম বিসিএস শিক্ষা ক্যাডারে দেশসেরা সপ্তম: খুলনার কৃতী সন্তান ইফতিয়ার হোসেন শাওনের অনন্য সাফল্য ‘প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমেই মানুষের আস্থা অর্জন করতে চাই’ — চেয়ারম্যান প্রার্থী মোঃ সুমন খান। সমাজসেবক আলহাজ্ব আব্দুল গনি শেখের ওপর মব সৃষ্টির ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ ঢাকা প্রেস ক্লাব নেতৃবৃন্দের ভিতরে পানি ও ফুটো টিনের নিচেই দায়িত্ব পালন, দুর্ভোগে সাধনপুর পোড়াবাড়ি পুলিশ ক্যাম্প মানবকল্যাণ ফাউন্ডেশন সুনামগঞ্জ কেন্দ্রীয় পরিষদের ৩১ সদস্যের নতুন কমিটি গঠন চট্টগ্রামের রাউজানে হলদিয়া ইউনিয়নে রাস্তা-ঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি পরিদর্শনে হলদিয়া ইউনিয়ন সমাজ উন্নয়ন পরিষদের কর্মকর্তা ও সদস্যরা অছাত্রদের দখলে ডাইনিং, মানহীন খাবারে ভুগছেন শিক্ষার্থীরা এক বিসিএস থেকে আরেক বিসিএস -৪৪তমের পর ৪৭ তম বিসিএসেও সাফল্য, কুষ্টিয়ার শাকিল আহমেদের অনন্য কৃতিত্ব

বেলকুচি জনতা ব্যাংকের ৫ কোটি ২২ লাখ টাকা লোপাটের দায়ে শাখা ব্যবস্থাপকসহ ৩ জনকে থানায় সোপর্দ

বেলকচি (সিরাজগঞ্জ ) প্রতিনিধি: / ২৪১ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২৫ মার্চ, ২০২৪



সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় জনতা ব্যাংক তামাই শাখা হতে ৫কোটি ২২ লাখ ৫০ হাজার টাকা লোপাটের দায়ে ব্যাংক শাখা ব্যবস্থাপকসহকে গ্রেফতার করা হয়েছে। রবিবার রাতে তিনজনকে ব্যাংকের কর্মকর্তারা অভিযোগসহ তিনজনকে থানায় সোপর্দ করেছে। পরে পুলিশ তিনজনকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে। একই সঙ্গে অভিযোগটি দুদকে হস্তান্তর করা হয়েছে।

আটককৃতরা হলো- জনতা ব্যাংক তামাই শাখা ব্যবস্থাপক ও সিরাজগঞ্জ শহরের ধানবান্ধি মহল্লার হারান শেখের ছেলে আল আমিন (৪২), সহকারী ব্যবস্থাপক বগুড়ার ধুনট থানার বেলকুচি গ্রামের হাবিবুর রহমানের ছেলে রেজাউল করিম এবং ব্যাংকের অফিসার ও বনবাড়িয়া কাদাই গ্রামের জিয়াউল হকের ছেলে রাশেদুল ইসলাম।

জানা যায়, জনতা ব্যাংক তামাই শাখার লেনদেনে সন্দেহ হলে সিরাজগঞ্জের ডেপুটি জেনারেল ম্যানেজার নজরুল ইসলাম ২৪ মার্চ ব্যাংক হিসাব অডিট করেন। এ সময় ক্যাশভোল্টে ৫ কোটি ২২ লাখ ৫০ হাজার টাকা গড়মিল দেখা যায়। টাকাগুলো কোথায় এমন প্রশ্নে ব্যাংকের শাখা ব্যবস্থাপক, সহকারী ব্যবস্থাপকসহ তিনজন টাকাগুলো লোপাট করেছেন বলে স্বীকার করেন। পরবর্তীতে রাতে ব্যাংকের অন্যান্য কর্মকর্তারা তিনজনকে থানায় সোপর্দ করেন। এ ঘটনায় ডেপুটি ম্যানেজার বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বেলকুচি থানা অফিসার ইনচার্জ আনিসুর রহমান জানান, অভিযোগসহ তিনজনকে রাতে ব্যাংকের কর্মকর্তা থানায় সোপর্দ করেছে। রবিবার সকালে তিনজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অভিযোগপত্রটি দুদকে পাঠানো হয়েছে বলেও তিনি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর