বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জে এআই প্রযুক্তিতে ভিডিও তৈরি করে অপপ্রচারের অভিযোগ রাউজানে এয়াছিন নগরে চিশতিয়া মঞ্জিলে পবিত্র ঈদে মিলাদুন্নাবী (দঃ) উৎযাপিত রাজশাহীর মোহনপুরে র‍্যাবের অভিযানে ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার, পালাল তিনজন শ্রীবরদীতে হেরোইন সেবন ও বিক্রির অপরাধে তিনজনের কারাদণ্ড সিংড়ায় ছাত্রদল নেতা কাজলের সঙ্গে একাধিক নারীর ছবি ভাইরাল, ‘এআইয়ের কারসাজি’ দাবি কাজলের বাকৃবির নবনিযুক্ত উপাচার্যকে বাংলাদেশ ফিসারিজ এক্সিকিউটিভ অ্যাসোসিয়েশন ও কৃষিবিদ আনোয়ার পারভেজের শুভেচ্ছা মেধাবী শিক্ষার্থী রিমুভ আক্তারকে সম্মাননা ও বই উপহার শ্রীবরদীতে ইউএনও মনীষা আহমেদের শিক্ষা প্রতিষ্ঠান ও ভূমি অফিস পরিদর্শন উড্ডীন বিহঙ্গ বিএনপি নেতার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ করায় মানবাধিকার নেতাকে হত্যা ও গুমের হুমকির অভিযোগ

খানসামায় ২৬০০ কৃষক পেল বিনামূল্যে পাট বীজ ও রাসায়নিক সার

দিনাজপুর প্রতিনিধিঃ / ২৬২ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২৫ মার্চ, ২০২৪

 ‘বঙ্গবন্ধুর সোনার দেশ, স্মার্ট পাট-শিল্পের বাংলাদেশ’ স্লোগানে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন ও সম্প্রসারণ (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পে’র আওতায় দিনাজপুরের খানসামা উপজেলায় নির্বাচিত ২৬০০ জন পাট চাষীর মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচি-২০২৪ শুরু হয়েছে।

সোমবার (২৫মার্চ) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এই বীজ বিতরণ কর্মসূচী উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন ও ইউএনও মোঃ তাজ উদ্দিন। উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা সোহেল রানার সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, ভারপ্রাপ্ত উপজেলা কৃষি অফিসার হাবিবা আক্তারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও পাট চাষীরা।

উল্লেখ্য, প্রত্যেক চাষীকে এক কেজি বিএডিসি রবি-১ পাট বীজ, ইউরিয়া সার ৬কেজি, টিএসপি সার ৩ কেজি ও ৩কেজি করে এমওপি সার দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর