বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জে এআই প্রযুক্তিতে ভিডিও তৈরি করে অপপ্রচারের অভিযোগ রাউজানে এয়াছিন নগরে চিশতিয়া মঞ্জিলে পবিত্র ঈদে মিলাদুন্নাবী (দঃ) উৎযাপিত রাজশাহীর মোহনপুরে র‍্যাবের অভিযানে ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার, পালাল তিনজন শ্রীবরদীতে হেরোইন সেবন ও বিক্রির অপরাধে তিনজনের কারাদণ্ড সিংড়ায় ছাত্রদল নেতা কাজলের সঙ্গে একাধিক নারীর ছবি ভাইরাল, ‘এআইয়ের কারসাজি’ দাবি কাজলের বাকৃবির নবনিযুক্ত উপাচার্যকে বাংলাদেশ ফিসারিজ এক্সিকিউটিভ অ্যাসোসিয়েশন ও কৃষিবিদ আনোয়ার পারভেজের শুভেচ্ছা মেধাবী শিক্ষার্থী রিমুভ আক্তারকে সম্মাননা ও বই উপহার শ্রীবরদীতে ইউএনও মনীষা আহমেদের শিক্ষা প্রতিষ্ঠান ও ভূমি অফিস পরিদর্শন উড্ডীন বিহঙ্গ বিএনপি নেতার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ করায় মানবাধিকার নেতাকে হত্যা ও গুমের হুমকির অভিযোগ

কুড়িগ্রামে ২ মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি: / ৩৩৪ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪

কুড়িগ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা সদরের পৌসভার জলিল বিড়ি ফ্যাক্টরি মোড় এলাকায় একটি অটোরিকশা থেকে ৯৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। কিন্তু এসময় মাদক পরিবহণকারী পালিয়ে যায়।

অপরদিকে, রৌমারী থানা পুলিশের দল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোররাতে উপজেলার ফুলবাড়ী গ্রামে অভিযান চালিয়ে ১ কেজি ২০০ গ্রাম গাঁজা ও মাদক পরিবহণে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করে। এসময় জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার উত্তর রহিমপুর এলাকার কুখ্যাত মাদক কারবারি আঃ সালাম (৪০) ও ডিগ্রিরচর এলাকার হজরত আলী (৪২)এ দুজনকে পুলিশ হাতেনাতে গ্রেফতার করে। এরপর তাদের বিকেলে থানায় মামলা দিয়ে কুড়িগ্রাম জেলহাজতে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর