শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
আজকের শিরোনাম
মাথা গোঁজার ঠাঁই ছিল না মকবুলের, পাশে দাঁড়িয়ে ৪ শতাংশ জমি দিলেন চেয়ারম্যান প্রার্থী মোবারক হোসেন মিন্টু নকলায় বালিগঞ্জ বাজার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সার্বিক সহযোগিতা ও সৌজন্যে চেয়ারম্যান পদপ্রার্থী সুবাস মিয়া একটি ভবনের বিদায়, কিন্তু স্মৃতির নয় চরশেরপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী মোঃ শহিদুল ইসলাম স্বর্ণ সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী শ্রীবরদীতে নবাগত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা বাকেরগঞ্জ পৌরসভাস্থ বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ গ্রীন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আল আমিন ডিআইজির হাত থেকে সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট নিলেন মাহমুদুল হাসান   ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার শেরপুরের আসাদুজ্জামান রাসেল

যুদ্ধের মধ্যেই জেলেনস্কির আয় বেড়েছে তিন গুণ!

অনলাইন ডেস্ক: / ২৮৯ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ৩১ মার্চ, ২০২৪

রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বার্ষিক আয় বেড়েছে সাড়ে তিন গুণ। গত শুক্রবার জেলেনস্কির ২০২২ সালের আয়ের ঘোষণা থেকে এ তথ্য জানা গেছে।

জেলেনস্কি জানিয়েছেন, ২০২২ সাল শেষে তার আয় বেড়ে হয়েছে ১ কোটি ২৪ লাখ ২০ হাজার রিভনিয়া (ইউক্রেনীয় মুদ্রা)। তার এক বছর আগে ২০২১ সালে তার আয় হয়েছিল ৩৭ লাখ রিভনিয়া। অর্থাৎ এক বছরের ব্যবধানে আয় বেড়েছে তিন গুণের বেশি।
প্রেসিডেন্টের ওয়েবসাইটে এক বিবৃতিতে জানানো হয়, জেলেনস্কি ও তার পরিবারের আয় মূলত তার বেতন, ব্যাংক সঞ্চয়ের সুদ এবং তার সম্পত্তির ভাড়া থেকে মিলেছে।

বিবৃতিতে আরও বলা হয়, ২০২২ সালে সরকারি বন্ড বিক্রি থেকেই ৭৪ লাখ ৫০ হাজার রিভনিয়া আয় করেছে জেলেনস্কি ও তার পরিবার। তবে এ সময় প্রেসিডেন্ট জেলেনস্কির স্থাবর সম্পত্তি কিংবা যানবাহন উল্লেখযোগ্য পরিমাণে বাড়েনি বলে দাবি করা হয় বিবৃতিতে।

সূত্র: রয়টার্স


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর