বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জ পৌরসভাস্থ বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ গ্রীন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আল আমিন ডিআইজির হাত থেকে সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট নিলেন মাহমুদুল হাসান   ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার শেরপুরের আসাদুজ্জামান রাসেল ডোমার ইউনিয়নের ১ নং ওয়ার্ডে মেম্বার পদে নূর বাদশা চৌধুরী আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশী তাতিহাটি ইউনিয়নে মানবকল্যাণ ও সুশাসনের অঙ্গীকার নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মো. সেলিম মিয়া নবদিয়া অরুণ উদয় যুব সংঘের নির্বাচনে প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে হাফিজুল ইসলাম টেলিভিশন প্রতীকে ভোট দিয়ে সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান তাতিহাতী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সেলিম মিয়া উন্নয়ন, শিক্ষা-স্বাস্থ্য ও কর্মসংস্থান বৃদ্ধির অঙ্গীকার মেধাবী লুবনা জামানের গ্রীণ ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে যোগদান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম শ্রেণীতে প্রথম, অর্জন করেছেন ভিসি অ্যাওয়ার্ড ও ইউসিজি অ্যাওয়ার্ড

মডেল ভাবনার জন্মদিন আজ

নিজস্ব প্রতিবেদক / ৩৩২ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪


মডেলিং দিয়ে ক্যারিয়ারের শুরুতে বিনোদন জগতে পা রাখেন। পরবর্তীতে মনোযোগী হন টিভি নাটকে। নাটকে অভিনয় করে দর্শকপ্রিয় হয়েছেন তিনি। বলছি তরুণ প্রতিভাবান প্রজন্মের মডেল এহসান ভাবনার কথা। নিজের আকর্ষণীয় সৌন্দর্য দিয়ে দীর্ঘ সময় ধরে মিডিয়াতে করেছেন। আজ তার জন্মদিন।

জন্মদিন প্রসঙ্গে এহসান ভাবনা বলেন, জন্মদিন প্রতিটি মানুষের জীবনে বিশেষ একটি দিন। দিনটি নিজের মত করেই কাটাবেন বলেও জানান তিনি। ভক্ত-অনুরাগীদের কাছে দোয়াও চান এহসান ভাবনা। যাতে করে সামনের দিনগুলো সুন্দর, উজ্জ্বল ও সাফল্যমন্ডিত হয়।

এহসান ভাবনা আরও জানান, সামনে একটা সিনেমায় কাজের জন্য কথা চলছে। প্রেম-ভালোবাসা, মানবিক সম্পর্কের টানাপোড়েন, তবে সেই সঙ্গে অবিচ্ছেদ্যভাবে থাকবে মানবিক ত্রুটি, খুন, ষড়যন্ত্র আর রহস্য রয়েছে বলেও জানান তিনি।

ইমরাউল রাফাত পরিচালিত ‘অপেক্ষা’ নাটকের মধ্য দিয়েই ছোট পর্দায় যাত্রা শুরু হয় এহসান ভাবনার। এরপর অভিনয় করেন ইমরাউল রাফাতের আর একটি নাটকে। মাছরাঙা টেলিভিশনে প্রচারিত রিয়াদ বিন মাহবুবের গল্পে ইমরাউল রাফাত পরিচালিত টেলিফিল্ম ‘আনাড়ী’তে অভিনয় করে দর্শক নন্দিত হন ভাবনা।

জনপ্রিয় চিত্রনায়ক অনন্ত জলিলের আপকামিং চলচ্চিত্রের ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতায় ২০১৫ সালে সেরা হিরোইন নির্বাচিত হন। আপাতত আহসান ভাবনা নাটক থেকে নিজেকে সরিয়ে রেখেছেন। তবে ভাবনা বর্তমানে কাজ করছেন ‘র‌্যাম্প শো’ তে। এছাড়াও ফটোশ্যুট আর বিজ্ঞাপন নিয়ে ব্যস্ত সময় পার করছেন উঠতি ছোট পর্দার এই অভিনেত্রী।

এক্সক্লুসিভ হোম টেক্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন মডেল এহসান ভাবনা। কাজ করেছেন বিকাশ এবং ডায়মন্ড ওয়ার্ল্ডের সাথেও। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান-র‌্যাব এর টিভিসিতেও কাজ করেছেন মডেল এহসান ভাবনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর