বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
চরশেরপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী মোঃ শহিদুল ইসলাম স্বর্ণ সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী শ্রীবরদীতে নবাগত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা বাকেরগঞ্জ পৌরসভাস্থ বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ গ্রীন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আল আমিন ডিআইজির হাত থেকে সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট নিলেন মাহমুদুল হাসান   ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার শেরপুরের আসাদুজ্জামান রাসেল ডোমার ইউনিয়নের ১ নং ওয়ার্ডে মেম্বার পদে নূর বাদশা চৌধুরী আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশী তাতিহাটি ইউনিয়নে মানবকল্যাণ ও সুশাসনের অঙ্গীকার নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মো. সেলিম মিয়া নবদিয়া অরুণ উদয় যুব সংঘের নির্বাচনে প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে হাফিজুল ইসলাম টেলিভিশন প্রতীকে ভোট দিয়ে সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান

উপজেলা নির্বাচন: ভাইস চেয়ারম্যান প্রার্থীর পরিবারের উপর হামলা

নিজস্ব প্রতিবেদক / ২৭৭ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ৭ এপ্রিল, ২০২৪

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সুলতানা হকের স্বামী সাবেক ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হক ও তাদের দুই ছেলের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে পরিবারের মাদকাসক্ত সদস্য জাহিদুল ইসলামকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যাচার করানো হচ্ছে।

রোববার (৭ এপ্রিল) দুপুরে সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কস্থ একটি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন পরিবারের সদস্যরা। সংবাদ সম্মেলনে ভাইস চেয়ারম্যান প্রার্থী সুলতানা হকের শ্বাশুড়ী, আটজন ননদ, দেবর জাহিদুলের স্ত্রী ছেলে ও মেয়েরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, সুলতানা হক সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও বর্তমানে কাজিপুর উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক। তিনি আসন্ন নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে তার নির্বাচনী প্রচারণা চলছে। এ অবস্থায় তার নির্বাচনী ইমেজ নষ্ট ও পরিবারের সদস্যদের হেয় করার জন্য প্রতিপক্ষের লোকজনেরা তোজাম্মেল হকের ছোট ভাই মাদকাসক্ত জাহিদুলকে বিভিন্নভাবে ব্যবহার করছে।

এ অবস্থায় গত ৪ এপ্রিল সন্ধ্যার পর নিশ্চিন্তপুর ইউনিয়নের গোয়াল বাথান এলাকায় নির্বাচনী প্রচারকাজে যাওয়ার পথে প্রতিপক্ষের লোক শাহিনের নেতৃত্বে ১৫/২০ জন সন্ত্রাসী সুলতানা হক তার স্বামী তোজাম্মেল হক সরকার, তাদের ছেলে সোহেল রানা ও দিপুর উপর হামলা চালায়। তারা দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতারী আঘাত করতে থাকে। এ সময় এলাকাবাসীরা এগিয়ে এসে তাদের আহত অবস্থায় দেখে নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়িতে খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর