শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
আজকের শিরোনাম
খাসরাজবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের মোমবাতি প্রজ্বালন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দেশের বিভিন্ন গণমাধ্যমে নানা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সিংড়ায় র‍্যাবের অভিযানে ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শাহীন স্কুল নালিতাবাড়ী শাখায় এসএসসি ২০২৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা শাহীন স্কুল নালিতাবাড়ী শাখায় এসএসসি-২০২৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা শাহীন স্কুল নালিতাবাড়ী শাখায় এসএসসি ২০২৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পরিবেশ সুরক্ষায় রংপুরে এসএসএস-এর বৃক্ষরোপণ কর্মসূচি: ৫ হাজার চারা বিতরণ শাহীন স্কুল নালিতাবাড়ী শাখায় এসএসসি ২০২৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নাটোরে ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন যাচাইয়ের দাবি দইখোলায় রমরমা মাদক ও সন্ত্রাসের হাট, নিয়ন্ত্রণে চৌকিদার শাহীন – অভিযোগ এলাকাবাসীর

মা কারিনার ওপর খবরদারি করছে ছোট্ট তৈমুর!

অনলাইন ডেস্ক: / ২৭৫ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪

সাইফ আলি খানকে বিয়ে করে দিব্যি সংসারী কারিনা কাপুর। এই বলিউড দম্পতির প্রথম সন্তান তৈমুর আলি খান। তৈমুরের বয়স ছয় বছর। বছর তিনেক আগে আরও এক পুত্রসন্তানের বাবা-মা হন এই তারকা জুটি।

দুই সন্তান তৈমুর ও জেহ। শৈশব পেরোচ্ছে তৈমুর। এক সময় আলোকচিত্রীদের মধ্যে জনপ্রিয় ছিল সে। কিন্তু ইদানীং মাঝেমধ্যেই তার খিটখিটে মেজাজ ধরা পড়েছে ক্যামেরায়। তবে শুধু তৈমুর নয়, কারিনার ছোট ছেলে জেহও বেশ ‘মুডি’। আলোকচিত্রীদের ক্যামেরায় দুই ভাইয়ের নানা মুডের ছবি ধরা পড়ে। সম্প্রতি ‘ক্রিউ’ ছবিতে দেখা গিয়েছে কারিনাকে। এই ছবির সাফল্যের পর সম্প্রতি ‘আস্ক মি এনিথিং’ সেশনে ধরা দেন অভিনেত্রী। সেখানেই ছেলের এক বিশেষ স্বভাবের কথা প্রকাশ্যে আনেন তিনি।
এই সেশনের মাধ্যমে নিজের অনুরাগীদের সঙ্গে খোশগল্পে মাতেন বেবো। নানা প্রশ্নের উত্তর দেন। কারিনা জানান, ছোটোবেলায় তার পছন্দের কার্টুন কী ছিল। তিনি কীভাবে তার দুই ছেলেকে সাজিয়ে দেন। সেই সঙ্গে পতৌদিদের বাড়ির অন্দরের খবরও প্রকাশ্যে আনলেন তিনি। এক অনুরাগী কারিনাকে প্রশ্ন করেন, ছোটবেলায় তার প্রিয় কার্টুন চরিত্র কী ছিল? উত্তরে ‘টম অ্যান্ড জেরি’-র ছবি পোস্ট করেন কারিনা। এই দুই চরিত্রকে নিজের দুই সন্তান তৈমুর ও জেহ’র সঙ্গে তুলনা করেন। পাশপাশি এক অনুরাগী জিজ্ঞেস করেন মা হিসেবে তিনি ছেলেদের সাজিয়ে গুছিয়ে দেন কি না? তাতেই কারিনা জানান, ছেলেদের সাজিয়ে গুছিয়ে রাখতে তার ভালো লাগলেও তৈমুর কিছুতেই তাকে এই বিষয়ে নাক গলাতে দেয় না। বোঝা যাচ্ছে, ছোটো থেকেই ছেলেদের স্বাবলম্বী হওয়ার পাঠ দিচ্ছেন সাইফ-কারিনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর