সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
নবদিয়া অরুণ উদয় যুব সংঘের নির্বাচনে প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে হাফিজুল ইসলাম টেলিভিশন প্রতীকে ভোট দিয়ে সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান তাতিহাতী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সেলিম মিয়া উন্নয়ন, শিক্ষা-স্বাস্থ্য ও কর্মসংস্থান বৃদ্ধির অঙ্গীকার মেধাবী লুবনা জামানের গ্রীণ ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে যোগদান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম শ্রেণীতে প্রথম, অর্জন করেছেন ভিসি অ্যাওয়ার্ড ও ইউসিজি অ্যাওয়ার্ড হারিয়াকোনায় গণসংযোগে চেয়ারম্যান পদপ্রার্থী মাসুদ রানা, মানুষের ভালোবাসায় অভিভূত তাড়াশে বেপরোয়া গরু চোর চক্র: জাহিদুল ইসলামের গোয়াল থেকে ৩ গরু চুরি, আতঙ্কে খামারিরা শ্রীবরদী ৬নং সদর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আশিক মাহমুদ: মাদক, জুয়া ও ইভটিজিং প্রতিরোধসহ স্বচ্ছতা-জবাবদিহিতার অঙ্গীকার শ্রীবরদী ৬নং সদর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আশিক মাহমুদ সকলের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী নিউরোচেক প্রো’র প্রতিষ্ঠাতা সিইও তানহা তাবাসসুম হেলথ এশিয়া কনফারেন্স ২০২৬ যোগদান আধুনিক নলকুড়া গড়ার প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী হামেজ উদ্দীন হাবিব (বি.এ.অনার্স) 📚 আইন পেশায় আসার আগে যে চারটি মানসিক প্রস্তুতিটি নিতে হবে;

আসছে টিকটক নোটস, থাকছে যে সুবিধা

অনলাইন ডেস্ক: / ৩৭১ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪

ছবি আদান-প্রদানের জনপ্রিয় অ্যাপ ইনস্টাগ্রামের মতো অ্যাপ আনছে চীনের ভিডিও বিনিময়ের নেটওয়ার্ক টিকটক। ‘টিকটক নোটস’ নামের অ্যাপটির মাধ্যমে সহজেই একে অপরের সঙ্গে ছবি আদান-প্রদান করা যাবে। চাইলে বন্ধুতালিকায় থাকা ব্যক্তিদের জন্য নিয়মিত ছবি প্রকাশও করা যাবে।

টিকটক নোটস চালুর বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া না হলেও অনেক ব্যবহারকারী টিকটকে একটি পপআপ নোটিফিকেশন বার্তা দেখতে পেয়েছেন। সেই বার্তায় বলা হয়েছে, ছবি পোস্ট করার জন্য ‘টিকটক নোটস’ নামের নতুন অ্যাপ খুব শিগগির আসছে। টিকটকে আপলোড করা যেকোনো ছবি স্বয়ংক্রিয়ভাবে টিকটক নোটসের মাধ্যমে পরিচিত ব্যক্তিদের পাঠানো যাবে। তবে টিকটক নোটস কবে নাগাদ উন্মুক্ত হতে পারে, সে বিষয়ে বার্তায় কোনো দিনক্ষণ উল্লেখ করা হয়নি।
টিকটক ভিডিও আদান-প্রদানের জন্য জনপ্রিয় হলেও ব্যবহারকারীরা অ্যাপটিতে ছবি এবং স্লাইডশো পোস্ট করতে পারেন। নোটস নামের অ্যাপটি চালু হলে টিকটকে থাকা ছবিগুলো নতুন অ্যাপের মাধ্যমে আলাদাভাবে নির্দিষ্ট ব্যক্তিদের পাঠানো যাবে। তবে ব্যবহারকারীরা চাইলে টিকটক থেকে নতুন অ্যাপে স্বয়ংক্রিয়ভাবে ছবি আপলোড সুবিধা বন্ধ রাখতে পারবেন। টিকটক জানিয়েছে, নতুন অ্যাপটি নিয়ে তারা কাজ করছে। তবে এখনই সবার জন্য অ্যাপটি উন্মুক্ত করা হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর