শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
রাউজানের হলদিয়ায় শতাধিক বন্যাদুর্গত মানুষের মাঝে  উপহার বিতরণ মাস্টার নজির আহমদ ট্রাস্টের ত্রাণ পেল ৩ হাজার পরিবার সৌদিআরবে প্রবাসী বাংলাদেশীদের অপহরণ, ছিনতাই ও নারী কর্মীদের অশালীনতা নিয়ে মুখ খুললেন বাংলাদেশের রাষ্ট্রদূত; ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে ছাতকের জাউয়া গ্রামের মুখ উজ্জ্বল করলেন আবু হামজা ৪৫তম বিসিএস শিক্ষা ক্যাডারে দেশসেরা সপ্তম: খুলনার কৃতী সন্তান ইফতিয়ার হোসেন শাওনের অনন্য সাফল্য ‘প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমেই মানুষের আস্থা অর্জন করতে চাই’ — চেয়ারম্যান প্রার্থী মোঃ সুমন খান। সমাজসেবক আলহাজ্ব আব্দুল গনি শেখের ওপর মব সৃষ্টির ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ ঢাকা প্রেস ক্লাব নেতৃবৃন্দের ভিতরে পানি ও ফুটো টিনের নিচেই দায়িত্ব পালন, দুর্ভোগে সাধনপুর পোড়াবাড়ি পুলিশ ক্যাম্প মানবকল্যাণ ফাউন্ডেশন সুনামগঞ্জ কেন্দ্রীয় পরিষদের ৩১ সদস্যের নতুন কমিটি গঠন

ঈদে বক্স অফিস দৌড়ে অজয়কে টেক্কা অক্ষয়ের

অনলাইন ডেস্ক: / ২৮৪ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪

ঈদুল ফিতর উপলক্ষে বলিউডে মুক্তি পেয়েছে অজয় দেবগন অভিনীত সিনেমা ‘ময়দান’ ও ‘খিলাড়ি’খ্যাত অক্ষয় কুমারের ‘বড়ে মিয়া ছোটে মিয়া’। 

সিনেমা দুটি মুক্তির আগে থেকেই আলোচানায় ছিল। তবে বক্স অফিসে দাপিয়ে বেড়াচ্ছে অক্ষয় কুমারের সিনেমাটি। 

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস লিখেছে, প্রথম দিন থেকেই বক্স অফিসে মোটের উপর ভালোই আয় করছে সিনেমা দুটি। তবে ব্যবসায়িক হিসেবে অজয় দেবগনের ‘ময়দানকে’ ছাপিয়ে গিয়েছে ‘বড়ে মিয়া ছোটে মিয়া’।  

 

স্যাকনিল্ক ডটকম রিপোর্টের বরাত দিয়ে হিন্দুস্তান জানিয়েছে, সিনেমাটি প্রথম দিনই বক্স অফিসে ১৫ কোটি ৬২ লাখ রুপি আয় করেছে। অন্যদিকে, অজয় দেবগনের সিনেমা মাত্র ৭ কোটি ১০ টাকা আয় করেছে।

বিশ্লেষকদের মতে, সপ্তাহের মাঝখানে ছুটির দিনে মুক্তি হিসেবে আয়ের অঙ্কটা মন্দ নয়। ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ বক্স অফিস যাত্রার শুরুটা খুব ভালো যাচ্ছে।

গত ১০ এপ্রিল মুক্তি পেয়েছে সিনেমা দুটি। অমিত শর্মার নির্মাণে ‘ময়দান’ এর গল্পে উঠে এসেছে ভারতীয় ফুটবলের বিখ্যাত কোচ সৈয়দ আবদুল রহিমের কথা। 

এই সিনেমায় মুখ্য ভূমিকায় দেখা যাচ্ছে অজয় দেবগনকে। তার সঙ্গে আছেন রুদ্রনীল ঘোষ, আরিয়ান ভৌমিক, অমর্ত্য রায় প্রমুখ। 

অন্যদিকে, আলী আব্বাস জাফর পরিচালিত ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ সিনেমায় অক্ষয়ের সহশিল্পী হিসেবে অভিনয় করেছেন টাইগার শ্রফ। অ্যাকশন-থ্রিলার ঘরানার এ সিনেমায় আরো অভিনয় করেছেন পৃথ্বীরাজ সুকুমারন, সোনাক্ষী সিনহা, মানসী চিল্লার, মনীষ চৌধুরানী প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর