সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বিএনপি নেতার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ করায় মানবাধিকার নেতাকে হত্যা ও গুমের হুমকির অভিযোগ কৃষকদের ন্যায্যমূল্যে সার নিশ্চিত করতে শেরপুরে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান জাতীয় প্রেসক্লাবে জাতীয় সাংবাদিক সংস্থার নির্বাহী পরিষদের বর্ধিত সভায় সাংবাদিকদের পেশাদারিত্ব, প্রশিক্ষণ ও গুণগত মান বৃদ্ধির পাশাপাশি অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রিয়াদে আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমিন রিয়াদ কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন; গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মামুন হোসেন গাছুয়া আবদুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মামুন হোসেন  নকলা উপজেলার ৬ নং ইউনিয়নের কাদামাখা রাস্তা ভরাট করে জনদুর্ভোগ লাঘবে এগিয়ে এলেন চেয়ারম্যান পদপ্রার্থী মোবারক হোসেন মিন্টু যুক্তরাজ্যের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত শ্রীবরদীর রাকিবুল ইসলাম রিয়াদ: মেধা ও মানবসেবার প্রত্যয়ে আইন পেশায় উজ্জ্বল পথচলা

খানসামায় ৩৫ শতক জমির পটল গাছ উপড়ে দিলো দূর্বৃত্তরা, দিশেহারা কৃষক

এস.এম.রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: / ৪১৭ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪



দিনাজপুরের খানসামা উপজেলার পশ্চিম হাসিমপুর গ্রামে রাতের আঁধারে ৩৫ শতক জমির পটল গাছ উপড়ে দিয়েছে দূর্বৃত্তরা।

সোমবার (১৪ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের পশ্চিম হাসিমপুর এলাকার কৃষক রফিকুল ইসলামের ক্ষেতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় মাথায় হাত পড়ছে কৃষক রফিকুল ইসলামের। কেননা এই জমিটুকু চাষাবাদ করেই সংসার চলে তাঁর।

কৃষক রফিকুল ইসলামের ছেলে রিপন ইসলাম (২৭) জানায়, সোমবার সকালে ক্ষেতে গিয়ে দেখতে পান পটলের সব গাছ মরে যাচ্ছে। পরে তিনি দেখতে পারেন মাচাংয়ের নিচে প্রতিটি পটল গাছের গোড়া কেউ শত্রুতা বশত উপড়ে দিয়েছে। এই ৩৫ শতাংশ জমির প্রায় ৫০০- ৬০০ পটল গাছের সবগুলো উপড়ে দুর্বৃত্তরা।

কৃষক রফিকুল ইসলাম বলেন, অন্যের জমি চুক্তি নিয়ে চাষাবাদ করে পরিবার নিয়ে দিন পার করি। চুক্তি নেওয়া প্রায় ৩৫ শতাংশ জমিতে এ মৌসুমে অনেক আশা নিয়ে পটল লাগিয়েছিলাম। পুরো মাচায় গাছে ভালো ফুল ও ফল আসা শুরু হয়েছে। দুই একদিনে বাজারজাত করা যেত কিন্তু সেটা আর হলো না।

এবিষয়ে খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম মুঠোফোনে বলেন, এখন পর্যন্ত এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর