বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জ পৌরসভাস্থ বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ গ্রীন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আল আমিন ডিআইজির হাত থেকে সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট নিলেন মাহমুদুল হাসান   ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার শেরপুরের আসাদুজ্জামান রাসেল ডোমার ইউনিয়নের ১ নং ওয়ার্ডে মেম্বার পদে নূর বাদশা চৌধুরী আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশী তাতিহাটি ইউনিয়নে মানবকল্যাণ ও সুশাসনের অঙ্গীকার নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মো. সেলিম মিয়া নবদিয়া অরুণ উদয় যুব সংঘের নির্বাচনে প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে হাফিজুল ইসলাম টেলিভিশন প্রতীকে ভোট দিয়ে সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান তাতিহাতী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সেলিম মিয়া উন্নয়ন, শিক্ষা-স্বাস্থ্য ও কর্মসংস্থান বৃদ্ধির অঙ্গীকার মেধাবী লুবনা জামানের গ্রীণ ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে যোগদান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম শ্রেণীতে প্রথম, অর্জন করেছেন ভিসি অ্যাওয়ার্ড ও ইউসিজি অ্যাওয়ার্ড

ইসরায়েলে হামলার পর ইরানের সব বিমানবন্দর খুলল

অনলাইন ডেস্ক: / ২৮৯ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালানোর পর ইরানের রাজধানী তেহরানের মেহরাবাদ বিমানবন্দরসহ আরও কয়েকটি শহরের বিমানবন্দরের ফ্লাইট বাতিল করা হয়। তবে আজ সোমবার থেকে তেহরানসহ দেশের সর্বত্র বিমানবন্দরগুলো কার্যক্রম শুরু করেছে।

সোমবার এ তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা।

ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানে ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা স্থানীয় সময় সকাল ৬টায় স্বাভাবিক হয়।  

ইরনা জানায়, তেহরানে অভ্যন্তরীণ মেহরাবাদ বিমানবন্দর, উত্তরপশ্চিমের তাবরিজ, উত্তর পূর্বদিকের মাশহাদ ও দক্ষিণের সিরাজসহ দেশজুড়ে সব বিমানবন্দর কার্যক্রম শুরু করেছে।

প্রসঙ্গত, সিরিয়ায় ইরানি কনস্যুলেটে হামলার জবাবে শনিবার রাতে ইরান প্রথমবারের মতো সরাসরি ইসরায়েলের দিকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইরানের হামলার কারণে জর্ডান, লেবানন ও ইরাকসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ শনিবার রাতে নিজেদের আকাশপথ বন্ধ করে দেয়। এসব দেশ আবারও তাদের আকাশপথ খুলে দিয়েছে।

সূত্র : দ্য ইকোনমিক টাইমস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর