সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
আজকের শিরোনাম
সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬ রংপুর মেডিকেল কলেজে বিশ্ব ফ্যাটি লিভার দিবস পালিত: দেশের এক-তৃতীয়াংশ মানুষ ঝুঁকিতে বেপরোয়া বালুবাহী গাড়িতে বিপজ্জনক হয়ে উঠেছে সীমান্ত সড়ক সিংগাইরে গ্রাম আদালত সক্রিয়করণে কর্মশালা: ‘স্বল্প ব্যয়ে দ্রুত বিচার ও সামাজিক সম্প্রীতি রক্ষায় গ্রাম আদালত অনন্য’ তাড়াশে হ্যাচারির রাসায়নিকযুক্ত পচা ডিম রাস্তার পাশে: তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী, ছড়াচ্ছে রোগবালাই প্রেমিকের সঙ্গে যোগসাজশে প্রাক্তন স্বামীর ফ্ল্যাট দখলের অভিযোগ সাবেক স্ত্রীর বিরুদ্ধে বাংলাদেশ শিক্ষা ব্যবস্থাপনায় অপসংস্কৃতি ও দারিদ্র্য বিমোচনে যা ভূমিকা রাখবে; চট্টগ্রামে মানবিক ফাউন্ডেশন #হাসির# এক যুগ পূর্তি উদযাপন; টাংগুয়ার হাওর বেড়াতে এসে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার 

চুয়াডাঙ্গা থেকে অপহরণ হওয়া শিশু সিরাজগঞ্জে উদ্ধার, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক / ১৯৭ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪


চুয়াডাঙ্গা থেকে অপহরণ হওয়া ৭ বছর বয়সী এক শিশুকে একদিনের ব্যবধানে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা থেকে উদ্ধার করেছে র‌্যাব।

এ ঘটনায় জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জের হাটিকুমরুলে অবস্থিত র‌্যাব-১২’র প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সন্মেলনে এ তথ্য জানান র‌্যাব-১২’র অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোঃ মারুফ হোসেন।

উদ্ধার হওয়া শিশু তামিম হোসেন (৭) চুয়াডাঙ্গা সদরের হানুরবাড়াদি গ্রামের সুন্নত আলীর ছেলে। গ্রেপ্তার আল-আমিন (২৯) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মেষতলী বাজার এলাকার আব্দুল কাদেরের ছেলে।

সংবাদ সন্মেলনে জানানো হয়, দুই মাস আগে শিশু তামিমের বাবা সুন্নত আলীর সাথে আল-আমিনের বন্ধুত্ব সর্ম্পক গড়ে উঠে। এ অবস্থায় বুধবার বিকেলে শিশু তামিমকে বাাড়ির পাশ থেকে কৌশলে অপহরণ করে আল-আমিন। এ ঘটনায় তামিমের বাবা বাদী হয়ে বৃহস্পতিবার ভোরে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের করেন। এরপর ভিকটিমের পরিবার সহায়তা চাইলে র‌্যাব-১২’র একটি টিম শিশুটি উদ্ধারে অভিযান শুরু করে। এ অবস্থায় বৃহস্পতিবার সকালে বেলকুচি উপজেলার চন্দনগাঁতি দক্ষিনপাড়া থেকে অপহৃত শিশু তামিমকে উদ্ধার ও অভিযুক্ত আল-আমিনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামীকে চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর