সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপির নেতার সংবাদ সম্মেলন   রাউজান প্রেসক্লাবে সাংগঠনিক সভা অনুষ্ঠিত এসএসএস গাজীপুর জোনের বাসন এরিয়ায় সততা ও সঠিক তথ্যের ওপর গুরুত্বারোপ করে ফিল্ড অফিসারদের কর্মশালা অনুষ্ঠিত ব্যর্থতাকে সাফল্যের সিঁড়ি বানিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তা শ্রীবরদীর তাওহীদুল ইসলাম ব্যর্থতাকে সাফল্যের সিঁড়ি বানিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তা শ্রীবরদীর তাওহীদুল ইসলাম চুয়েট-কুয়েটে সুযোগ পেয়েও বেছে নেন ভেটেরিনারি পেশা, ব্যাংক কর্মকর্তা থেকে ৪৪তম বিসিএস ভেটেরিনারি সার্জন বাকেরগঞ্জে চাঁদার দাবিতে হামলা আহত (৩) জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে ঝিনাইগাতীতে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ঝিনাইগাতীতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে জাসাসের মিলাদ ও দোয়া মাহফিল খাসরাজবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের মোমবাতি প্রজ্বালন

ক্যারিয়ার সেরা র‍্যাংকিংয়ে জ্যোতি

অনলাইন ডেস্ক: / ২২২ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১ মে, ২০২৪

ভারত নারী দলের বিপক্ষে সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতেই হেরেছে বাংলাদেশ। তবে দল হারলেও প্রথম ম্যাচে ব্যাট হাতে ৫১ রান করেছিলেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, যার প্রভাব পড়েছে তার র‍্যাংকিংয়ে।

নারী টি-টোয়েন্টি ব্যাটারদের র‍্যাংকিংয়ে ৩ ধাপ এগিয়ে ১৩তম স্থানে উঠে এসেছেন জ্যোতি, যা তার ক্যারিয়ার সেরা র‍্যাংকিং।

মঙ্গলবার মেয়েদের র‍্যাংকিং হালনাগাদ তথ্য প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

 

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ৪৪ রানে হেরে সিরিজ শুরু করে টাইগ্রেসরা। বল হাতে সেই ম্যাচে ৩ উইকেট নিয়ে দলের সেরা বোলার ছিলেন রাবেয়া। এমন দুর্দান্ত পারফরম্যান্সে ক্যারিয়ারসেরা র‍্যাংকিংয়ে পৌঁছেছেন তিনি। আট ধাপ এগিয়ে টি-টোয়েন্টির সেরা বোলারদের মধ্যে আটে আছেন এই লেগ স্পিনার।

এ ছাড়া পেসার মারুফা আক্তারও সেদিন দারুণ বোলিং করেন। ৩ ওভারে ১৩ রান দিয়ে ২ উইকেট নেন তিনি। দুটো উইকেটই আসে ইনিংসের শেষ ওভারে। যার ফলে ১১ ধাপ এগিয়ে ৩২-এ উঠেছেন ডানহাতি এই পেসার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর