সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
আজকের শিরোনাম
গ্রীন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আল আমিন ডিআইজির হাত থেকে সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট নিলেন মাহমুদুল হাসান   ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার শেরপুরের আসাদুজ্জামান রাসেল ডোমার ইউনিয়নের ১ নং ওয়ার্ডে মেম্বার পদে নূর বাদশা চৌধুরী আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশী তাতিহাটি ইউনিয়নে মানবকল্যাণ ও সুশাসনের অঙ্গীকার নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মো. সেলিম মিয়া নবদিয়া অরুণ উদয় যুব সংঘের নির্বাচনে প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে হাফিজুল ইসলাম টেলিভিশন প্রতীকে ভোট দিয়ে সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান তাতিহাতী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সেলিম মিয়া উন্নয়ন, শিক্ষা-স্বাস্থ্য ও কর্মসংস্থান বৃদ্ধির অঙ্গীকার মেধাবী লুবনা জামানের গ্রীণ ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে যোগদান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম শ্রেণীতে প্রথম, অর্জন করেছেন ভিসি অ্যাওয়ার্ড ও ইউসিজি অ্যাওয়ার্ড হারিয়াকোনায় গণসংযোগে চেয়ারম্যান পদপ্রার্থী মাসুদ রানা, মানুষের ভালোবাসায় অভিভূত তাড়াশে বেপরোয়া গরু চোর চক্র: জাহিদুল ইসলামের গোয়াল থেকে ৩ গরু চুরি, আতঙ্কে খামারিরা

নতুন রূপে ওটিটিতে আসছে ‘বাহুবলী

অনলাইন ডেস্ক: / ২৬২ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ২ মে, ২০২৪

মুক্তির পর বক্স অফিসে কাঁপিয়ে দেওয়া ভারতের দক্ষিণী সিনেমা ‘বাহুবলী’ আসছে নতুন রূপে। নির্মাতা এস এস রাজামৌলি বলেছেন, নতুন ‘বাহুবলী’ হবে অ্যানিমেশন সিনেমা। যা দেখা যাবে ওটিটিতে সিরিজ হিসেবে। শিগগিরই সিনেমার ট্রেইলার প্রকাশ পাবে।

নিউজ এইট্টিন লিখেছে, রাজামৌলি এক্সে একটি ভিডিও শেয়ার করে লিখলেন, ”মহাবিশ্বও আটকাতে পারবে না বাহুবলীর প্রত্যাবর্তন। আসছে বাহুবলী: ক্রাউন অফ ব্লাড।”
এর আগে ২০১৭ সালে রাজামৌলি ‘বাহুবলী: দ্য লস্ট লিজেন্ডস; নামে একটি চার সিজনের অ্যানিমেটেড সিরিজ প্রকাশ করেন। সিরিজটি অ্যামাজন প্রাইম ভিডিওতে দেখানো হয়। এবারের সিরিজের গল্প নিয়ে কোনো আভাস দেননি নির্মাতা।

‘বাহুবলী’র মাধ্যমে দক্ষিণ ভারতীয় তারকা থেকে গোটা ভারতের মহাতারকা বনে গেছেন প্রভাস। ‘বাহুবলী’ ও ‘বাহুবলী টু’-এর জন্য তেলুগু এই অভিনেতা পাঁচ বছর ধরে বিরত ছিলেন অন্য কোনো ছবিতে চুক্তিবদ্ধ হওয়া থেকে।

‘বাহুবলী’ নির্মাতা এস এস রাজামৌলি যে একজন পারফেকশনিস্ট, সে কথা এরমধ্যেই জেনে গেছেন সবাই। বাহুবলী আর বল্লালদেবের সম্মুখসমরের দৃশ্য যেন নিখুঁত হয়, সেজন্য ছয় মাস ধরে দুই অভিনেতা প্রভাস ও রানা দগ্গুবতীকে লড়াইয়ের প্রশিক্ষণ নিতে বাধ্য করেছিলেন তিনি। সেজন্য সুদূর ভিয়েতনাম থেকে মার্শাল আর্ট প্রশিক্ষকের ব্যবস্থা করেছিলেন।

২০১৫ সালে মুক্তি পাওয়া ‘বাহুবলী’ সিনেমা আয় করে সাড়ে ছয়শ কোটি রূপি। এ সিনেমার দ্বিতীয় কিস্তি বানাতে খরচ হয়েছিল আড়াইশ কোটি রূপি, মুক্তির পর ঘরে তোলে ১৮ শ কোটি রূপি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর