সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বিএনপি নেতার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ করায় মানবাধিকার নেতাকে হত্যা ও গুমের হুমকির অভিযোগ কৃষকদের ন্যায্যমূল্যে সার নিশ্চিত করতে শেরপুরে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান জাতীয় প্রেসক্লাবে জাতীয় সাংবাদিক সংস্থার নির্বাহী পরিষদের বর্ধিত সভায় সাংবাদিকদের পেশাদারিত্ব, প্রশিক্ষণ ও গুণগত মান বৃদ্ধির পাশাপাশি অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রিয়াদে আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমিন রিয়াদ কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন; গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মামুন হোসেন গাছুয়া আবদুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মামুন হোসেন  নকলা উপজেলার ৬ নং ইউনিয়নের কাদামাখা রাস্তা ভরাট করে জনদুর্ভোগ লাঘবে এগিয়ে এলেন চেয়ারম্যান পদপ্রার্থী মোবারক হোসেন মিন্টু যুক্তরাজ্যের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত শ্রীবরদীর রাকিবুল ইসলাম রিয়াদ: মেধা ও মানবসেবার প্রত্যয়ে আইন পেশায় উজ্জ্বল পথচলা

২৫০ জনের টিমের সঙ্গে হজে যাচ্ছেন অনন্ত জলিল

অনলাইন ডেস্ক: / ২৬৪ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২২ মে, ২০২৪

পবিত্র হজ পালনে যাচ্ছেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়ক ও ব্যবসায়ী অনন্ত জলিল। এই নায়ক একাই যাচ্ছেন না, তার সঙ্গে আরও ২৫০ জনের বিশাল এক টিম যাচ্ছে হজ পালনে।

মঙ্গলবার (২১ মে) বিষয়টি নিশ্চিত করেছেন এই তারকা নিজেই। সবকিছু ঠিক থাকলে চলতি মাসের শেষের দিকে হজ পালনে মক্কার উদ্দেশে রওনা দেবেন তিনি।

এ বিষয়ে অনন্ত জলিল বলেন, ‘আমরা বড় একটা টিম যাচ্ছি হজে। যেখানে প্রায় ২৫০ জন সদস্য। একসঙ্গে অনেক হাজি যাচ্ছেন। জানি না কার দোয়া কবুল হবে! তাই হাজিদের সঙ্গে যাওয়াই ভালো।’

এর আগে গেল বছরের শেষের দিকে সপরিবারে ওমরাহ পালন করেন অনন্ত জলিল। এবার যাচ্ছেন হজ পালনে।

বর্তমানে বিগ বাজেটের দুইটি সিনেমায় অভিনয় করছেন অনন্ত জলিল। এর মধ্যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নির্মিত হচ্ছে ‘অপারেশন জ্যাকপট’। যেখানে কেন্দ্রীয় চরিত্রে আছেন এই নায়ক।

অন্যদিকে জাজ মাল্টিমিডিয়ার ‘চিতা’ সিনেমায় মাসুদ রানার ভূমিকায় দেখা যাবে অনন্ত জলিলকে। পরবর্তী দুই সিনেমা নিয়ে প্রেক্ষাগৃহে হাজির হওয়ার আগেই হজ পালনের উদ্দেশে দেশত্যাগ করছেন তিনি।

উল্লেখ্য, ‘খোঁজ দ্য সার্চ’ সিনেমা দিয়ে পর্দায় অভিষেক হয় অনন্ত জলিল ও তার স্ত্রী অভিনেত্রী বর্ষার। এরপর থেকে একাধিক সিনেমায় কাজ করেছেন এই জুটি। মুক্তির অপেক্ষায় রয়েছে তাদের ‘নেত্রী—দ্য লিডার’ সিনেমা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর