রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
ঝিনাইগাতীতে ‘রক্ত দিন, জীবন বাঁচান’ প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত সিংড়ায় রফিকুলকে ঘিরে অভিযোগ-পাল্টা অভিযোগ, প্রকাশ্যে দুই পক্ষের বক্তব্য নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ডিসি-এসপির কাছে মানবাধিকারকর্মী আরমানের স্মারকলিপি ফাহিম চৌধুরী সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হওয়ায় মোবারক হোসেন মিন্টুর নেতৃত্বে শুভেচ্ছা ও অভিনন্দন স্মৃতির ধুলো সিংড়ায় রফিকুলের বিরুদ্ধে মামলাবাজির অভিযোগ, হয়রানির দাবি স্থানীয়দের বাকেরগঞ্জে এআই প্রযুক্তিতে ভিডিও তৈরি করে অপপ্রচারের অভিযোগ রাউজানে এয়াছিন নগরে চিশতিয়া মঞ্জিলে পবিত্র ঈদে মিলাদুন্নাবী (দঃ) উৎযাপিত রাজশাহীর মোহনপুরে র‍্যাবের অভিযানে ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার, পালাল তিনজন শ্রীবরদীতে হেরোইন সেবন ও বিক্রির অপরাধে তিনজনের কারাদণ্ড

হাসপাতালে শাহরুখ খান

রিপোর্টারের নাম / ২৪৯ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২২ মে, ২০২৪

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। বুধবার স্থানীয় সকাল ১১টা নাগাদ গুজরাট রাজ্যের আহমেদাবাদে অসুস্থ বোধ করেন এই অভিনেতা। এরপর দুপুর ১টায় তাকে ভর্তি করা হয় হাসপাতালে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

ভারতীয় গণমাধ্যমটি জানিয়েছে, হাঁসফাঁস গরমে হিট স্ট্রোক হয়েছে শাহরুখ খানের। পরে আহমেদাবাদের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা দেওয়া হয় এই অভিনেতাকে। তবে এ নিয়ে অফিসিয়ালি কোনো মন্তব্য পাওয়া যায়নি শাহরুখ বা তার টিমের।
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, ডিহাইড্রেশনের কারণে মঙ্গলবার রাতেই অসুস্থ হয়ে পড়েন কিং খান। এরপর বুধবার দুপুরে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ছেড়ে দেওয়া হয়।

এর আগে, মঙ্গলবার গুজরাটের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে কেকেআরের মুখোমুখি হয় সানরাইজার্স হায়দরাবাদ। জয়ী হয় শাহরুখের দল। এদিন দুই ছেলে মেয়েকে নিয়ে মাঠে হাজির ছিলেন তিনি। ম্যাচজুড়ে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় অভিনেতাকে। এরপরই এলো অসুস্থতার খবর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর