বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৮ জন আটক, ৫ লাখ টাকা জরিমানা জামালপুর জেলার বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। সিংগাবরুনা ইউনিয়নকে মডেল ইউনিয়নে রূপান্তর করতে চান চেয়ারম্যান প্রার্থী মাসুদ রানা তাতিহাটি ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করতে চান চেয়ারম্যান প্রার্থী মাসুদুর রহমান ফারুক তাতিহাতি ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করতে চান চেয়ারম্যান প্রার্থী মাসুদুর রহমান ফারুক বকশীগঞ্জে প্রত্যেক শিক্ষার্থীকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে, ইউএনও মুরাদ হোসেন। রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি উত্তরবঙ্গে জনগণের দাবি আদায়ে ২ ঘন্টার প্রতীকী অবরোধ এবং জনসচেতনতা বৃদ্ধিতে আওয়ামী লীগের দাবি সংশ্লিষ্ট পোস্টারিং কর্মসূচি তেরখাদা ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা ভুট্টোর ১৫ দফা অঙ্গীকার দেশবন্ধু এম ইলিয়াস আলী ও সাইফুল ইসলাম হিরু : এক যুগ পেরিয়েও সন্ধান নেই, সমগ্র সিলেট বিশ্বনাথ-বালাগঞ্জ – ওসমানীনগর ও সমগ্র কুমিল্লা লাকসামের মানুষের প্রশ্ন—কবে ফিরবেন দুই সাবেক এমপি ? Deshbandhu M. Elias Ali MP & Saiful Islam Hiru MP : Still Missing After More Than a Decade…The Question of the People of Greater Sylhet, Bishwanath–Balaganj–Osmaninagar and Greater Cumilla-Laksam : When Will the Two Former MPs Return ?

মোদি প্রধানমন্ত্রী হলে মাথা ন্যাড়া করবেন এএপি নেতা সোমনাথ

অনলাইন ডেস্ক: / ২৭৯ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ৩ জুন, ২০২৪

ভারতের লোকসভা নির্বাচনের এক্সিট পোল বা বুথফেরত সমীক্ষায় এগিয়ে রয়েছে দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতৃত্বাধীন এনডিএ। আর এ কারণে শরিকদের নিয়ে তৃতীয়বার কেন্দ্রে সরকার গড়তে চলেছে বিজেপি। সে ক্ষেত্রে সবকিছু ঠিক থাকলে প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদিই।

তবে বুথফেরত সমীক্ষার সঙ্গে একমত নন আম আদমি পার্টির (আপ) শীর্ষস্থানীয় নেতা তথা বিধায়ক সোমনাথ ভারতী। মোদি প্রধানমন্ত্রী হলে তিনি তার মাথা মুড়িয়ে ফেলবেন বলেও চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন।
দিল্লির আম আদমি পার্টির (এএপি) এই নেতা দিল্লি বিধানসভার সদস্য। এবার তিনি দক্ষিণ দিল্লি কেন্দ্র থেকে লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছেন। লড়েছেন বিজেপি মোদি সরকারের প্রয়াত পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের মেয়ে বাঁশুরি স্বরাজের বিপক্ষে।

সামাজিক মাধ্যমে এক পোস্টে সোমনাথ লিখেছেন, মোদি তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রী হলে আমি আমার মাথা কামিয়ে ফেলব। আমার কথা মিলিয়ে নেবেন! ৪ জুন সব বুথফেরত সমীক্ষা ভুল প্রমাণিত হবে এবং মোদি তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রী হবেন না। দিল্লিতে সাতটি আসনেই জোট ‘ইন্ডিয়া’ জিতবে।

দিল্লির সাতটি লোকসভা আসনে এবার আম আদমি পার্টি চারটিতে এবং কংগ্রেস চারটিতে প্রার্থী ভোটে অংশ নিয়েছে।

লোকসভা নির্বাচনে শেষ দফার পর বেশিরভাগ বুথফেরত সমীক্ষাই বলছে ‘৪০০ পার’ না হলেও লোকসভায় ৩৫০-এর বেশি আসনে জিতবে এনডিএ জোট। দিল্লিতে সাতটি লোকসভা আসনের মধ্যে ছয়টিতেই বিজেপি জিতবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর