সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
নবদিয়া অরুণ উদয় যুব সংঘের নির্বাচনে প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে হাফিজুল ইসলাম টেলিভিশন প্রতীকে ভোট দিয়ে সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান তাতিহাতী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সেলিম মিয়া উন্নয়ন, শিক্ষা-স্বাস্থ্য ও কর্মসংস্থান বৃদ্ধির অঙ্গীকার মেধাবী লুবনা জামানের গ্রীণ ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে যোগদান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম শ্রেণীতে প্রথম, অর্জন করেছেন ভিসি অ্যাওয়ার্ড ও ইউসিজি অ্যাওয়ার্ড হারিয়াকোনায় গণসংযোগে চেয়ারম্যান পদপ্রার্থী মাসুদ রানা, মানুষের ভালোবাসায় অভিভূত তাড়াশে বেপরোয়া গরু চোর চক্র: জাহিদুল ইসলামের গোয়াল থেকে ৩ গরু চুরি, আতঙ্কে খামারিরা শ্রীবরদী ৬নং সদর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আশিক মাহমুদ: মাদক, জুয়া ও ইভটিজিং প্রতিরোধসহ স্বচ্ছতা-জবাবদিহিতার অঙ্গীকার শ্রীবরদী ৬নং সদর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আশিক মাহমুদ সকলের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী নিউরোচেক প্রো’র প্রতিষ্ঠাতা সিইও তানহা তাবাসসুম হেলথ এশিয়া কনফারেন্স ২০২৬ যোগদান আধুনিক নলকুড়া গড়ার প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী হামেজ উদ্দীন হাবিব (বি.এ.অনার্স) 📚 আইন পেশায় আসার আগে যে চারটি মানসিক প্রস্তুতিটি নিতে হবে;

টিকটকেও ট্রাম্পের বাজিমাত, ২৪ ঘণ্টায় অনুসারী ৩০ লাখ

অনলাইন ডেস্ক: / ২৯৯ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ৩ জুন, ২০২৪

ক্ষুদে ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকে অ্যাকাউন্ট খুলেছেন ডোনাল্ড ট্রাম্প। আর অ্যাকাউন্ট খোলার ২৪ ঘণ্টার না পেরোতেই সাবেক এই মার্কিন প্রেসিডেন্টের অনুসারীর সংখ্যা ৩০ লাখে পৌঁছে যায়।

নিজের প্রেসিডেন্ট আমলে ট্রাম্প জাতীয় নিরাপত্তার প্রসঙ্গ টেনে চীনভিত্তিক এ অ্যাপটি নিষিদ্ধ করতে চেয়েছিলেন ট্রাম্প।
যুক্তরাষ্ট্রে প্রায় ১৭ কোটি মানুষ টিকটক ব্যবহার করে।

গত শনিবার ট্রাম্প @realdonaldtrump নামে টিকটকে অ্যাকাউন্ট খোলেন। ৫ কোটি ৬০ লাখ মানুষ টিকটকে ট্রাম্পের প্রথম শেয়ার করা ভিডিওটি দেখেছেন।

বাইডেনের নির্বাচনি শিবিরও ভোটারদের কাছে পৌঁছাতে আগেই টিকটক ব্যবহার শুরু করেছে। তাদের অ্যাকাউন্টে অনুসারীর সংখ্যা প্রায় ৩ লাখ ৩৪ হাজার।

টিকটক ছাড়া এক্সে (সাবেক টুইটার) ট্রাম্পের ৮ কোটি ৭০ লাখ এবং তাঁর নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ৭০ লাখের বেশি অনুসারী রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর