সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বিএনপি নেতার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ করায় মানবাধিকার নেতাকে হত্যা ও গুমের হুমকির অভিযোগ কৃষকদের ন্যায্যমূল্যে সার নিশ্চিত করতে শেরপুরে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান জাতীয় প্রেসক্লাবে জাতীয় সাংবাদিক সংস্থার নির্বাহী পরিষদের বর্ধিত সভায় সাংবাদিকদের পেশাদারিত্ব, প্রশিক্ষণ ও গুণগত মান বৃদ্ধির পাশাপাশি অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রিয়াদে আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমিন রিয়াদ কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন; গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মামুন হোসেন গাছুয়া আবদুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মামুন হোসেন  নকলা উপজেলার ৬ নং ইউনিয়নের কাদামাখা রাস্তা ভরাট করে জনদুর্ভোগ লাঘবে এগিয়ে এলেন চেয়ারম্যান পদপ্রার্থী মোবারক হোসেন মিন্টু যুক্তরাজ্যের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত শ্রীবরদীর রাকিবুল ইসলাম রিয়াদ: মেধা ও মানবসেবার প্রত্যয়ে আইন পেশায় উজ্জ্বল পথচলা

লঙ্কানদের হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু টাইগারদের

অনলাইন ডেস্ক: / ২৭৩ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ৮ জুন, ২০২৪

ডালাসে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের ম্যাচে শনিবার শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। শুরুতে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১২৪ রান করে লঙ্কানরা। জবাবে ব্যাট হাতে টাইগারদের শুরুটা ভালো না হলেও শেষ পর্যন্ত ২ উইকেটের জয় দিয়ে টি-টোয়োন্ট বিশ্বকাপ মিশন শুরু করেছে টাইগাররা।

ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে আগে ব্যাট করা শ্রীলঙ্কাকে দারুণ আক্রমণের মুখে ফেলে দেন মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন। নিয়ন্ত্রিত বোলিংয়ের পাশাপাশি দুজনই তিনটি করে উইকেট নিয়েছেন। ফলে সর্বসাকুল্যে ৯ উইকেটে মাত্র ১২৪ রানের পুঁজি দাঁড় করায় ওয়ানিন্দু হাসারাঙ্গার দল। সেই রানের চাপও শুরুতে নিতে পারেননি টপ অর্ডারে নামা সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
২৮ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে লাল-সবুজ জাসিধারীরা। চতুর্থ উইকেটে লিটন দাসকে নিয়ে ম্যাচ ধরেন তাওহিদ হৃদয়। হৃদয়ের ঝড়ো ব্যাটিংয়ে এই জুটিতে বাংলাদেশ পায় ৩৮ বলে ৬৩ রান। ফলে শঙ্কা কেটে যায় অনেকখানি। ১২তম ওভারের প্রথম ৩ বলে ৩ ছক্কা হাকিয়ে চতুর্থ বলে ওয়ানিন্দু হাসারাঙ্গার বলে এলবিডব্লিউ হন হৃদয় (২০ বলে ৪০)। তখন বাংলাদেশের বোর্ডে ৯১ রান।

শেষদিকে ১৯ রান নিতে আরও ৪ উইকেট হারিয়ে হারের শঙ্কায় পড়ে গিয়েছিল বাংলাদেশ। ৯৯ রানে এলবিডব্লিউ হন লিটন। ১০৯ রানের মাথায় মাথিশা পাথিরানার বলে থার্ড ম্যান অঞ্চলে থিকসানার হাতে ধরা পড়েন সাকিব আল হাসান (১৪ বলে ৮)।

এরপর ১১৩ রানে থাকতেই ২ উইকেট হারায় বাংলাদেশ। নুয়ান থুসারাকে ডাউন দ্য উইকেটে এসে ছক্কা হাঁকাতে গিয়ে বোল্ড হন রিশাদ হোসেন (৩ বলে ১)। পরের বলেই এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন তাসকিন আহমেদ। তাসকিনের বুটে বল লাগলে থুসারার জোরালো আবেদনে আঙুল তোলেননি আম্পায়ার। তবে রিভিউ পক্ষে যায় লঙ্কানদের।

শেষে ১২ বলে ১১ রান দরকার বাংলাদেশের। দাসুন শানাকাকে ওভারের প্রথম বলেই দারুণ এক ছক্কা হাঁকান মাহমুদুল্লাহ। এতে ম্যাচ চলে আসে বাংলাদেশের নিয়ন্ত্রণে। ওই ওভারে এক ওয়াইড আর শেষ বলে দৌড়ে ২ রান নিয়ে পুরো ১১ রান করে তুলে নেয় টাইগাররা। এতে উচ্ছ্বাসে ভাসে বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর