শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
আজকের শিরোনাম
মাথা গোঁজার ঠাঁই ছিল না মকবুলের, পাশে দাঁড়িয়ে ৪ শতাংশ জমি দিলেন চেয়ারম্যান প্রার্থী মোবারক হোসেন মিন্টু নকলায় বালিগঞ্জ বাজার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সার্বিক সহযোগিতা ও সৌজন্যে চেয়ারম্যান পদপ্রার্থী সুবাস মিয়া একটি ভবনের বিদায়, কিন্তু স্মৃতির নয় চরশেরপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী মোঃ শহিদুল ইসলাম স্বর্ণ সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী শ্রীবরদীতে নবাগত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা বাকেরগঞ্জ পৌরসভাস্থ বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ গ্রীন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আল আমিন ডিআইজির হাত থেকে সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট নিলেন মাহমুদুল হাসান   ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার শেরপুরের আসাদুজ্জামান রাসেল

সিকিমে বৃষ্টি ও ভূমিধসে ৬ জনের মৃত্যু, আটকা ১৫০০ পর্যটক

অনলাইন ডেস্ক: / ২৩৯ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ১৪ জুন, ২০২৪

ভারী বৃষ্টি, বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য সিকিম। বিশেষ করে রাজ্যটির উত্তরাঞ্চলে অবস্থা ভয়াবহ, যেখানে বন্যা ও প্রবল ভূমিধসে এখন পর্যন্ত ছয়জনের মৃত্যু হয়েছে। এছাড়া দেড় হাজারের বেশি পর্যটক সেখানে আটকে পড়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, ভূমিধসের কারণে পর্যটনের জন্য বিখ্যাত মাঙ্গান জেলার লাচুং, লাচেনসহ বেশ কয়েকটি এলাকার সঙ্গে অন্যান্য অঞ্চলের যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে গেছে। সাংকালাংয়ে সেতু ধসে পড়ে মাঙ্গানের সাথে জংগু এবং চুংথাংয়েরও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ফলে বিপাকে পড়েছেন পর্যটকেরা।
ভূমিধসের কারণে অনেক রাস্তা বন্ধ হয়ে গেছে। বেশ কয়েকটি বাড়ি প্লাবিত বা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ভেসে গেছে বিদ্যুতের খুঁটিও। উত্তর সিকিমে মোবাইল নেটওয়ার্ক পরিষেবাও ক্ষতিগ্রস্ত হয়েছে।

মাঙ্গান জেলা ম্যাজিস্ট্রেট হেম কুমার ছেত্রি জানান, পাকশেপ এবং আম্বিথাং গ্রামে তিনজন করে মারা গেছেন। পরিস্থিতির পর্যালোচনা করতে অন্যান্য কর্মকর্তাদের সাথে বৈঠক করে উদ্ধার ও ত্রাণ কাজ চালানোর নির্দেশ দিয়েছেন তিনি। বাস্তুচ্যুতদের জন্য পাকশেপে ত্রাণ শিবির স্থাপন করা হয়েছে বলেও জানিয়েছেন জেলা ম্যাজিস্ট্রেট।

দুর্যোগ পরিস্থিতি নজর রাখছেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং। প্রশাসন, পুলিশ এবং বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের দ্রুত উদ্ধার কাজের পদক্ষেপ নিতে বলেছেন তিনি। আগামী কয়েকদিন সিকিমে ভারী বৃষ্টি থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। ফলে দুর্যোগ পরিস্থিতি আরও বেশ কয়েকদিন চলবে বলে মনে করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর