রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
আজকের শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাতালিকা থেকে ৪৯ তম বিসিএসে ইংরেজি ক্যাডারে ১৪তম:সাফল্যের নেপথ্যে জীবনসঙ্গীর ত্যাগ ও অনুপ্রেরণা ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত রাউজানের হলদিয়ায় শতাধিক বন্যাদুর্গত মানুষের মাঝে  উপহার বিতরণ মাস্টার নজির আহমদ ট্রাস্টের ত্রাণ পেল ৩ হাজার পরিবার সৌদিআরবে প্রবাসী বাংলাদেশীদের অপহরণ, ছিনতাই ও নারী কর্মীদের অশালীনতা নিয়ে মুখ খুললেন বাংলাদেশের রাষ্ট্রদূত; ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে ছাতকের জাউয়া গ্রামের মুখ উজ্জ্বল করলেন আবু হামজা ৪৫তম বিসিএস শিক্ষা ক্যাডারে দেশসেরা সপ্তম: খুলনার কৃতী সন্তান ইফতিয়ার হোসেন শাওনের অনন্য সাফল্য ‘প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমেই মানুষের আস্থা অর্জন করতে চাই’ — চেয়ারম্যান প্রার্থী মোঃ সুমন খান। সমাজসেবক আলহাজ্ব আব্দুল গনি শেখের ওপর মব সৃষ্টির ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ ঢাকা প্রেস ক্লাব নেতৃবৃন্দের

ঈদের দিনে মুক্তি পেল শাকিবের ‘দরদ’র টিজার (ভিডিও)

অনলাইন ডেস্ক: / ৩৪০ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪

মনে রাখার মতো একটি দিন ছিলো শাকিব খানের ভক্তদের। ঈদুল আজহায় একদিকে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অভিনেতার ‘তুফান’ আর অন্যদিকে প্রকাশ্যে তার প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’ এর টিজার।

বলিউড অভিনেত্রী সোনাল চৌহানের সঙ্গে রোমান্স দিয়ে শুরু হয় সিনেমাটির টিজার। তবে কেউ আন্দাজ করতে পারেনি এরপর কতটা ভয়ংকর হয়ে ধরা দেবেন শাকিব। প্রতিটি অ্যাকশন দৃশ্যের সঙ্গে রক্ত নিয়ে খেলা করেছেন শাকিব।
সিনেমাটি পরিচালনা করেছেন নির্মাতা অনন্য মামুন। গেল দুদিন ধরে ‘দরদ’ র ঝলক আসার ইঙ্গিত দিচ্ছিলেন তিনি। রোববার ফেসবুকে লিখেছিলেন, ‘থামবে ঝড়, আসবে বৃষ্টি- ‘দরদ’-ই হবে নতুন ইতিহাসের সৃষ্টি’। অবশেষে সোমবার (১৭ জুন) সন্ধ্যায় প্রকাশ্যে আনেন টিজার। টিজারটি প্রকাশ্যে আসার পর থেকেই নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে।

টিজার প্রকাশ করার আগে সিনেমাটি প্রসঙ্গে নির্মাতা অনন্য মামুন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, চলতি বছরের সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে মুক্তি পাবে ‘দরদ’। সিনেমায় শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন বলিউডের সোনাল চৌহান। সিনেমাটির শুটিং হয়েছে ভারতের বারাণসী ও এলাহাবাদে।

শাকিব-সোনাল ছাড়া আরও অভিনয় করেছেন পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, এলিনা শাম্মী, ইমতু রাতিশ, রাহুল দেব, অলোক জৈন, সাফা মারিয়া, জেসিয়া ইসলাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর